Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

বর্তমান কুরআন মাজীদের বিন্যাস অনুযায়ী এটি ৪৯-তম সুরা। এর আগে আছে সুরা ফাতহ ও পরে আছে সুরা কৃফ। নাধিলের ধারাবাহিকতা__তথা কোন সূরার পর নাধিল হয়েছে_তা বিবেচনায় এটি ১০৬ নং সূরা । এর আগে সূরা মুজাদালা ও পরে সূরা তাহরীম নাধিল হয়। “হুজুরাত' শব্দটি বহুবচন। একবচনে 'হুজরাহ'। হুজরাহ মানে "ঘর, বাড়ি, খাস-কামরা'। নবিজির এরকম নয়টির মতো ছোট ছোট ঘর ছিল। সবগুলোই ছিল মাটি দিয়ে বানানো । আর ওপরে ছাউনি হিসেবে থাকত খেজুর-পাতা। একেক ঘরে নবিজির একেক স্ত্রী বাস করতেন। সূরার নামটি হুজুরাত হওয়ার কারণ: ঘরে ও ঘরের বাইরে মুসলিমদের পারস্পরিক আচরণ বা ম্যানার কেমন হবে, এ-সূরায় তা শেখানো হয়েছে।

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।