4 সুতা হনীভহ মক্কার কাফির-মুশরিকরা। তারা নবিজিকে এই বছর মন্কায় ঢুকতে দেবে না। কারণ-__ তাদের আশেপাশের সকল আরব গোত্রই জানে যে, মুশরিক ও মুসলিমদের মধ্যে তুমুল বিরোধ । এই অবস্থায় যদি তারা মুসলিমদেরকে মক্কায় ঢুকতে দেয়, তা হলে সবাই মনে করবে_ মুসলিমরা বুঝি কুরাইশদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল! তাই মুশরিকরা গোঁ ধরে বসে-যুসলিমদের মক্কায় ঢুকতে দেওয়া মানেই আমাদের মাথা হেট হয়ে যাওয়া! তাদের এই গোঁয়ার্তুমিকেই আল্লাহ মূর্খতাপ্রসূত ঘৃণা বলে উল্লেখ করেছেন। বর্তমান সময়ের সাথেও কিন্তু আমরা এই ব্যাপারটিকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখতে পারি। দুনিয়া জুড়ে নিজেদের ক্ষমতা আর দাপট দেখাতে কত দেশ আজ মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের অন্তরে ইসলাম ও মুসলিমের প্রতি মূর্খতাপ্রসূত ঘৃণা লালন করে। মক্কার মুশরিকদের মতো তারাও এর পরিণাম ভোগ করবে। পরিশেষে মক্কা বিজয়ের মতো মুসলিমরা গোটা দুনিয়ায় বিজয়ী হবে, ইন শা আল্লাহ। (দেখুন_আলুসি, রুল মাআনি, ১৩/২৬৯) ১ আল্লাহ তাআলা কাফিরদের জন্য দাউদাউ করা আগুন তৈরি করে রেখেছেন, এ-কথা বলার পরে ১৪ নং আয়াতে বলা হয়েছে, “মহাকাশ ও পৃথিবীর রাজত্ব আল্লাহর; তিনি যাকে দয়ালু।” আয়াতের শেষে 'গাফুর/অত্যন্ত ক্ষমাশীল' এবং “রহীম/পরম দয়ালু'-_এ নাম-দুটি আনা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে, কেউ যত বড় অপরাধই করুক না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ থেকে ফিরে আসে; আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেবেন এবং তার ওপর দয়া করবেন। হাদীসে এসেছে, আল্লাহ তাআলা রাতের বেলা তাঁর ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, যাতে দিনের অপরাধীরা সেসময় ক্ষমা চায়। আবার দিনের বেলা তাঁর ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, যেন সেসময় রাতের অপরাধকারীরা ক্ষমা চায়। কিয়ামাত আসার আগ পর্যন্ত চলতে থাকবে এভাবেই। আমরা যারা অপরাধ এখনো খোলা আছে। তাই সব পাপাচার আর অপরাধ ছেড়ে এখনই তাওবা করতে হবে। একনিষ্ভাবে আল্লাহর কাছে তাওবা করলে, আল্লাহ সব ক্ষমা করে দেবেন। কারণ তিনি রর ও | গাফুরুর রহীম (দেখুন_আলুসি, রূহুল মাআনি, ১৩/২৫৫; আবুস সাউদ, তাফসীর, ৮/১০৮) রি “মুহাম্মাদ আল্লাহর বার্তা-বাহক; আর যারা তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের বিরুদ্ধে ভীষণ কঠোর, নিজেদের মধ্যে অত্যন্ত কোমল।” এ-সুরার শেষ আয়াতে মুমিনদের বিপরীতমুখী দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে-_-কঠোরতা এবং কোমলতা । কাফিরদের সঙ্গে কঠোর আর মুমিনদের সঙ্গে কোমল। এ-থেকে বোঝা যায়, মুমিন হয় বিচার-বোধসম্পন্ন ব্যক্তি। তারা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আচরণ করে। কোনো একদিকে যেমন ঝুঁকে পড়ে না, আবার একেবারে শিথিলতাও দেখায় না। (দেখুন_ইবনু আশূর, আত-তাহরীর ওয়াত তানবীর, ২৬/২০৫)
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।