২৯ এব, নভাগে কুরআন দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো-বিশ্ব-জগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো । আর শেষে 'আবদ' বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও দিয়েছেন। তা হলো-কেবল তাঁরই দাসত্ব করা। কুরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কুরআন হলো জীবন-যাপনের প্রেসক্রিপশন। মানুষের একেক দরকারে নেমে এসেছে এর একেক সূরা । তো কোন দরকারে, কী প্রেক্ষাপটে নাধিল হয়েছে একেকটা আয়াত-তার দলিল-দস্তাবেজকেই বলে শানে নুযুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসীর ঘেটেও সুরা ফাতিহার এরকম কোনো শানে নুযুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে_সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ্য নিয়ে নাষিল হয়নি। ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাধিল হয়, তখনকার মক্কার চাল-চিত্র ঘাঁটাঘাঁটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন: তখন পবিত্র কা'বা-ঘরের আশপাশে বিস্তর মূর্তিপূজা হতো। সুরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পশী ঘোষণা-_আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদাত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেরও পূজা করা যাবে না। আবার, ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সাত্বনার বাণী-একটু সবুর করো। বিচার-দিনে যার যা পাওনা, সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়- প্রত্যেকে সরল পথের অনুসারী, এঁক্যবদ্ধ এক জাতি। (দেখুন-_সূরা নাহল, ১৬:৮৯; বুখারি, ৫০০৬; মুসলিম, ৮০৬, ১৭১৫, ২৫৮৬)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।