6 ক শ| ২৩) - ১ সুরার শুরু-শেষ সম্পর্ক সূরার শুরুর দিকে আল্লাহ ঘোষণা দিলেন_“তিনি মুমিন পুরুষ ও প্রবেশ করাতে চান, যার নিচ দিয়ে ঝরনাধারা বয়ে চলছে।” বান্দাদেরকে এই পুরস্কারের ওয়াদা দিলেন, তা জানালেন সূরার একেবারে শেষে_তাদের মধ্যে যারা ঈমানের ওপর অটল থেকে ভালো কাজগ্ডলো করে যাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা-পুরস্কারের ওয়াদা দিয়েছেন। মুসলিমরা মদীনায় এসেছে পাঁচ বছর হয়ে গেল। এক রাতে আল্লাহর রাসূল ্ষট স্বপ্নে দেখলেন-__তিনি তাঁর সাহাবিদের নিয়ে আল্লাহর ঘর কা'বা তাওয়াফ করছেন। নবিজির স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়। প্রকৃতপক্ষে এটিও আল্লাহর একটি আদেশ। তাই সাহাবিদেরকে নিয়ে নবিজি মক্কার উদ্দেশে বেরিয়ে পড়লেন। ওদিকে কুরাইশরা কোনোভাবেই চাচ্ছে না__নবিজি মক্কায় প্রবেশ করুক। নানাভাবে মুসলিমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন তারা কৌশলে মুসলিমদের সাথে হুদাইবিয়ার ময়দানে সন্ধিচুক্তি করতে চাইল। নবিজি তাতে রাজি হলেন। চুক্তির শর্তগুলো মুশরিকরা এমনভাবে লিখল, যাতে করে মুসলিমরা বেকায়দায় পড়ে। এমনকি সে-বছর মুসলিমরা উমরা পর্যন্ত করতে পারবে না। ফের আসতে হবে আগামী বছর। নবিজি তাদের সব শর্ত মেনে নিলেন। সত্যি বলতে, বাহ্যিকভাবে দেখলে মনে হবে-__এই চুক্তিতে মুসলিমরা অনেক অধিকার থেকে বঞ্চিত, তাদের পরাজয় হয়েছে। তবে আসল সত্যটা হলো-_এই চুক্তিতে একমাত্র লাভবান হয়েছে মুসলিমরাই। আর শেষ পর্যন্ত বেকায়দায় পড়েছে কাফির-মুশরিকরা। এটা যে মুসলিমদের বিজয়, এই কথাটি ই আল্লাহ এ-সূরাতে জানিয়ে দিয়েছেন। হুদাইবিয়া থেকে মদীনায় ফিরে আসার পথেই এই বার্তা নিয়ে সূরাটি নাধিল হয়। আর বাস্তবেই, এই সন্ধির হাত ধরে কিছুকাল পরেই মুসলিমরা মক্কা বিজয় করে; যা ছিল এক মহা-বিজয়। (দেখুন-__বাগাবি, তাফসীর, ৭/২৯৩, ৩০০)
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।