Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তাওবা মুমিনের জীবনে এক বিরাট নিয়ামাত। মানুষ হিসেবে চলার পথে কিছু ভুলক্রটি হয়েই যায়। তবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকড়াও করেন না; বরং অনুশোচনার জন্য আমাদেরকে সময় দেন। এই সূরার ১৯ নং আয়াতটি খেয়াল করা যাক--“সুতরাং এই জ্ঞানের ওপর অটল থাকো-_আল্লাহু ছাড়া কোনো ইলাহ নেই; আর তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমাপপ্রার্থনা করো।” এই আদেশটি স্বয়ং মুহাম্মাদ ঞট-কে দেওয়া হয়েছে । অথচ নবিজিকে আল্লাহ ইতোমধ্যেই ক্ষমাপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। তবুও এমন আদেশের কারণ হলো: নবিজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে শেখালেন_ আমরাও যেন আমাদের গুনাহের ব্যাপারে অনবরত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। চলতি পথে যখনই পা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, তখনই যেন তাঁর কাছে ফিরে আসি, মাফ চাই। এ ছাড়াও আমরা যেন ক্ষমা চাই সকল মুমিন নারী-পুরুষের জন্য। (দেখুন-_-কুরতুবি, তাফসীর, ১৬/২৪২; মাওয়ারদি, তাফসীর, ৫1৩০০) :: এই সূরার ৭ নং আয়াতে আল্লাহ বলেন, “যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছ, তোমরা আল্লাহকে সাহায্য করলে, তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর (প্রতিকূল পরিবেশে) তোমাদের পা অটল রাখবেন।” আল্লাহকে সাহায্য করা বলতে আসলে দ্বীনের ব্যাপারে সাহায্য করাকে বোঝানো হয়েছে। তো হিসেবটা সহজ-আমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করি, তাঁর দ্বীনকে দুনিয়ার বুকে সমুন্নত করতে চেষ্টা করি, তবে তিনিও আমাদেরকে সাহায্য করবেন। যেকোনো বিপদ-মুসিবতে, দুঃখ-কষ্টে তিনি আমাদের পা অটল রাখবেন। আর আল্লাহর পক্ষ থেকে তো সবচেয়ে বড় সাহায্য হলো-_তাঁর ক্ষমা ও অনুগ্রহ। তাই আল্লাহ আমাদের সকলের পরকালের করে দিন, টা যাত্রাকে সুন্দর আ-মান। (দেখুন-তাফসীরুল জালালাইন, ৫৭৬; বাগাবি, তাফসীর, ৭/২৮১) 4 এ-সূরার ১২ নং আয়াতে বলা হয়েছে, কাফিররা দুনিয়াতে গবাদিপশুর মতো খাওয়া-দাওয়া করতে থাকে। এভাবে তারা আনন্দে-উল্লাসে মেতে ওঠে। পরিণামে তাদের ঠিকানা হয় জাহান্নাম । এতে আমাদের জন্য চিন্তার বিরাট খোরাক রয়েছে। গবাদিপশু বা জন্ত-জানোয়ারদের কেবল পেটের চিন্তা থাকে। মানে, দেহের সুখই তাদের বড় সুখ। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, কাফির-বেঈমানদের অবস্থাও কিন্তু সত্যিই এর চেয়ে বেশি কিছু নয়। তারাও কেবল পেট-শরীরের চিন্তাতেই বিভোর থাকে-_কীভাবে আরও একটু আরামে থাকা যায়। বাড়ি, গাড়ি, নারী ছাড়া ভিন্ন কোনো ভাবনা তাদের থাকে না। এখন আমাদের নিজেদের নিয়ে চিন্তার গভীরে একটু ডুব দিই-_-আমাদের অনেকের মাঝেও কিন্তু এমন চিন্তা-চেতনা কাজ করে। আখিরাতের ভাবনা মাথায় আসে না। কেবল দুনিয়া আর দুনিয়া_ ব্যস্ততার কোনো শেষ নেই। ঘুমের মধ্যেও দুনিয়াৰি উন্নতি কীভাবে করব, সেই স্বপ্ন দেখি। এই আয়াতটি তাদেরকে শক্তমতো একটা ধাক্কা দিয়ে হুশিয়ার করে দেয়-_কাফিরদের বৈশিষ্ট্য যেন তোমাদের মধ্যে এসে না যায়! তাই প্রতিদিনকার সময়ের একটা অংশ যেন আমরা আখিরাতের কাজে ব্যয় করি। একান্তই আপন রবকে খুশি করতে সচেষ্ট থাকি। (দেখুন-_ইবনু কাসীর, তাফসীর, ৬/৫৫১)

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।