Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

একই ঘোষণা পাওয়া যায় সূরাটির শেষ অংশেও-_“যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে, আল্লাহর রাস্তায় বাধা দেয় এবং নিজেদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসূলের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কা নবিজির জন্মভূমি । তিনি এই ভূমিকে বড়ো ভালোবাসতেন। নুবুওয়াতের দায়িত্ব কাঁধে ওঠার পর থেকে কাফিরদের শক্রুতে পরিণত হয়েছিলেন তিনি। শুধু নবিজিই না, সে-সময় যারাই ঈমান আনত, তাদের সবার ওপরই চলতো কুরাইশদের অমানুষিক নির্যাতন। অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে মদীনায় হিজরত করেন নবিজি। অন্য মুসলিমরাও হিজরত করতে শুরু করল। সহায়-সম্বল সব মন্কাতে ফেলে আসতে হতো তাদের। তবুও তো সেই সীমাহীন অত্যাচার থেকে বাঁচা যাবে! তাই আরবের বিভিন্ন দিক থেকে ঈমানদাররা সবাই মদীনাতে এক হতে লাগল। কিন্তু মুসলিমরা নিজেরা নিজেরা ভালো থাকবে_এটাও মক্কার মুশরিকদের সহ্য হলো না। তারা চারিদিক থেকে মদীনাকে অবরোধ করে রাখল_যাতে করে মানবিক কোনো সুযোগ-সুবিধে মুসলিমরা না-পায়। এমন পরিস্থিতিতে মুসলিমদের সামনে মাত্র দুটো পথ খোলা- হয় দ্বীন ত্যাগ করে মুশরিকদের কাছে আত্মসমর্পণ করা; আর না-হয় হাতে অন্ত তুলে নেওয়া। তাই এ সূরার ৪ নং আয়াতে সরাসরি যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। মুশরিকদের সাথে শেষ ফায়সালা হয়ে যাক-এই আরব ভূমিতে হয় ইসলাম থাকবে, আর না হয় কূফর। এসব মুশরিকদের অস্ত্রশস্ত্র ও বাহ্যিক শক্তি দেখে ঘাবড়ানোর কিছু নেই। আল্লাহর ওপর ভরসা করে মুসলিমদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এরকম নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। (দেখুন-ইবনু আশূর, আত-তাহরীর ওয়াত তানবীর, ২৬/৭২; বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৮/১৯৪)

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।