এই সুরার ৪ নং আয়াতে আল্লাহ বলেন, “তুমি বলে দাও, “তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে ডাকো, সেগুলো সম্পর্কে কি ভেবে দেখেছ? আমাকে দেখাও-_দুনিয়ার কোন জিনিসটা তারা সৃষ্টি করেছে। নাকি মহাকাশে তাদের কোনো অংশীদারি আছে?” কুরআনের এই আয়াতটি আমাদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আসলেই কি আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে? আচ্ছা, সামান্য একটা মাছি যদি মূর্তিগ্তলোর কাছ থেকে কিছু নিয়ে যায়-_যেমন, ওগুলোর সামনে যেসব খাবার দেওয়া হয়, মাছি সেখান থেকে কিছু নিয়ে উড়ে গেল-_সেক্ষেত্রে ওপগ্তলো কিছু করার ক্ষমতা রাখে কি? আর মাছি বানানো তো বহু দূরের আলাপ! তা হলে কীভাবে মানুষ নিজ-হাতে-গড়া মূর্তিকে প্রভু বলে মেনে নেয়? এক আল্লাহ ছাড়া আর কারও সামনে মাথা নত করা- মানুষের আত্মসম্মানবোধকে গলা টিপে হত্যা করার শামিল। আসলে আল্লাহর দেওয়া উদাহরণগুলো নিয়ে আমাদের বেশি বেশি চিন্তা করতে হবে। তবেই আমরা মানুষ হিসেবে বাঁচার সার্থকতা উপলব্ধি করতে পারব। (দেখুন-_ইবনু আশূর, আত-তাহরীর ওয়াত তানবীর, ২৬/৯) এ-সুরার ১৫ নং আয়াতটি দেখুন--“আমি মানুষকে আদেশ দিয়েছি তার মাতাপিতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য । তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, তাকে জন্ম দেওয়ার সময়ও কষ্ট করেছে, আর তাকে গর্ভে ধারণ ও (জন্মের পর) বুকের দুধ ছাড়িয়ে অন্য খাবারে অভ্যন্ত করতে ব্যয় করেছে তিরিশ মাস।” এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন, মা-বাপ উভয়ের সাথে সুন্দর আচার-ব্যবহার করার জন্য৷ কিন্তু মায়ের আলাদা কিছু কষ্টকর বৈশিষ্ট্যের কথাও আয়াতটিতে উঠে এসেছে সন্তানকে দীর্ঘ সময় ধরে গর্ভে ধারণ করা, তারপর প্রসব করার সময় অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করা এবং জন্মের পর সুদীর্ঘ সময় দুধ পান করানো। এগ্ডলোর একটাতেও পিতার কোনো অংশগ্রহণ নেই। এ থেকেই বোঝা যায়-_আল্লাহর কাছে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। কারণ, সন্তান পালনে মায়ের কষ্টটা বেশি। সুতরাং মা'কে গুরুত্ব দিতে হবে সর্বাধিক। হাদীসেও এর প্রমাণ মেলে_ এক ব্যক্তি নবি পু্-কে জিজ্ঞেস করল, “আমার ওপর কার খেদমতের হক সবচেয়ে বেশি?' নবি পু বললেন, “তোমার মায়ের।' সে বলল, “তারপর কে?' তিনি বললেন, “তোমার মা।' সে বলল, “তারপর কে?' তিনি বললেন, “তোমার মা।' সে আবারও জিজ্ঞেস করল, "তারপর কে?' তিনি বললেন, “তোমার বাবা । তিনবার মায়ের কথা বলে একবার বললেন বাবার কথা। কারণ, এমন তিনটি কষ্ট আছে, বাবাকে যার একটাও সইতে হয় না__গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট এবং দুধপান ্ানোর কষট। (দেখুন-_বুখারি, ৫৯৭১; মুসলিম, ২৫৪৮; ইবনু কাসীর, তাফসীর, ৬/৫২২)
— صفحة ٢٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.