Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

এই সূরার ১২-১৩ নং আয়াতে এসেছে, “আল্লাহই তোমাদের কল্যাণে সমুদ্রকে অনুগত করে রেখেছেন-_যাতে সেখানে তাঁর আদেশে জাহাজ চলতে পারে, তোমরা তাঁর কিছু করুণা খুঁজে নিতে পারো। মহাকাশে যা আছে, আর যা আছে পৃথিবীতে-সবকিছু তিনি তাঁর পক্ষ থেকে তোমাদের কল্যাণে অনুগত করে রেখেছেন; যারা গভীরভাবে চিন্তা করে, তাদের জন্য এতে অনেক শিক্ষা রয়েছে।” সমুদ্রের অথই জলে জাহাজ চলতে পারে কেবল আল্লাহর ইচ্ছাতেই। না হলে নানা বিপর্যয়ের মুখে প্রতিনিয়ত জাহাজ-ডুবির ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াত। সমুদ্ধের মাছ আর খনিজ সম্পদ কিন্তু আল্লাহর বিশাল এক নিয়ামাত। এবার প্রশ্ন__কী শিক্ষা আছে এখানে? আসলে আল্লাহ এগুলো সবই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এত এত নিয়ামাতের বিপরীতে বান্দার করণীয় কী? আল্লাহ চান, এই সবকিছুর কৃতজ্ঞতা-স্বরূপ আমরা কেবল তাঁরই আনুগত্য করি। কেবল তাঁকেই একমাত্র রব হিসেবে মেনে নিই। ব্যস! আর কিছু না। তাই এই আয়াত দুটো নিয়ে আমাদের গবেষণা ও স্টাডি করা উচিত। (দেখুন__বাগাবি, তাফসীর, ৭/২৪২) রি “যারা (আল্লাহর পয়গামকে) সত্য বলে মানে, তাদের জন্য মহাকাশ ও পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে। যেসব লোক সন্দেহমুক্ত বিশ্বাস রাখে, তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে তোমাদের সৃষ্টি ও দনিয়া-জুড়ে) তাঁর-ছড়িয়ে-দেওয়া প্রাণীকুলের মধ্যে। আর রাত ও দিনের পালাবদল, আকাশ থেকে আল্লাহর-পাঠানো জীবিকা-যার মাধ্যমে তিনি জমিন নিষ্প্রাণ হয়ে যাওয়ার পর তাতে প্রাণ-সঞ্চার করেন_ও বিভিন্ন দিক থেকে বায়ুর প্রবাহ: এগ্তলোতে সেসব লোকের জন্য বহু শিক্ষা রয়েছে, যারা বিবেক খাটায়।” এ-সূরার ৩-৫ নং আয়াতে তাওহীদের ছয়টি দলিল রয়েছে, যেগুলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব ও পরিপূর্ণ কুদরত এবং তিনিই যে ইবাদাত পাওয়ার একমাত্র হকদার, তার প্রমাণ বহন করে। দলিলগুলো হলো: (১) আসমান-জমিন সৃষ্টি, (২) মানুষ সৃষ্টি, (৩) প্রাণীকুল সৃষ্টি, (8) দিন-রাতের পালাবদল, (৫) আসমান থেকে পানি বর্ষণ ও এর মাধ্যমে মৃত জমিনকে জীবিত করা, এবং (৬) বাতাস প্রবাহিত করা। (দেখুন_শানকিতি, তাফসীর, ৭/৩৫১) 4. এূরার ২১ নং আয়াতে আল্লাহ বলেন: “যারা খারাপ কাজে লিপ্ত তারাকি ভেবেছে_আমি তাদের জীবন ও মৃত্যুকে সেসব লোকের (জীবন ও মৃত্যুর) মতো বানিয়ে দেবো, যারা ঈমান এনে ভালো কাজগুলো করে যাচ্ছে?” ভালো লোক আর খারাপ লোকের চলাফেরা, ওঠাবসা, জীবনযাপন; সবই আলাদা বিপরীতমুখী । একজন মানুষের ওপর জুলুম-অত্যাচার করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। অন্যজন অভাবীদেরকে খাবার খাওয়ায়, নিপীড়িত মানুষদের সাহায্য করে। একজন নিজের মনমতো জীবন কাটায়, আরেকজন রবের দেওয়া বিধানে জীবন সাজায়। দুনিয়ার বিচারে হয়তো দুজনের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাবে না। কিন্তু আখিরাতে দুজনার পথ হবে দুদিকে_একজন থাকবে জাহান্নামে, ভয়ানক শাস্তির ভেতর; আরেকজন থাকবে জান্নাতে, অফুরন্ত শান্তি-সুখে সন্তুষ্ট অবস্থায়। (দেখুন- ইবনু কাসীর, তাফসীর, ৬/৫১১)

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।