Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

এ-সুরার আগের সূরা কাফিররা বলত-_আল্লাহ আবার এক হয় কী করে! শেষ দিককার ধর্ম_অর্থাৎ খরিষ্টধর্মেও তো এমন কথা শুনিনি যে, আল্লাহ এক। তারা আরও বলত--মরণের পর আর কোনো জীবন নেই। আমাদেরকে আর জাগতে হবে না। বিচার-আচারও হবে না। এগুলো সব বানোয়াট । আমাদের আত্মার অস্তিত্ব মৃত্যুর পর বিলীন হয়ে যাবে। সবাই কালের গর্ভে চিরতরে হারিয়ে যাব একদিন। এভাবে তারা তাওহীদ ও আখিরাতকে পুরোপুরি অস্বীকার করত। রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুলে ধরত নানা আপত্তি, আর ভ্রান্ত সব যুক্তি। তাওহীদের ও আখিরাতের ওপর তাদের এই সন্দেহ-সংশয় দূর করতে এই সূরা নাধিল হয়। আল্লাহ এখানে চমৎকার সব যুক্তি তুলে ধরেছেন। তাওহীদ ও আখিরাত যে চরম সত্য, সে ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন বারংবার। তার পরও যারা মুখ ফিরিয়ে রাখবে বা এসব নিয়ে হাসি-ঠাট্টা করবে, তাদেরকে দিতে হবে চড়া মূল্য। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাষমুদ দুরার, ১৮/৫৮)

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।