আল্লাহ কি এগুলো এমনি এমনি সৃষ্টি করেছেন? না, তিনি এগুলোকে অহেতুক সৃষ্টি করেননি। বরং সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মহাকাশ, পৃথিবী ও এর মাঝের তাবৎ কিছু সৃষ্টি করা হয়েছে। আর সেই উদ্দেশ্যটি হলো-পরকালে মানুষের কৃতকর্মের বদলা দেওয়া। যারা পুরস্কৃত করবেন। আর যাদের জীবন কেটেছে আল্লাহর অবাধ্যতায়, তাদের জন্য বরাদ থাকবে ভীষণ শাস্তি। তাই এই আয়াতটি আমাদের সকলের জন্য কেইস-স্টাডির বিষয়। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে সবকিছু সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে নিজের মধ্যে ধারণ করি। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাই প্রতিটি পদক্ষেপে । (দেখুন_-কুরতুবি, তাফসীর, ১৬/১৪৭; মাওয়ারদি, তাফসীর, ৫/২৫৬) রিফ্লেকশনস / তাদাব্বুর কাফির ও অবাধ্য জনগোষ্ঠীর মৃত্যুর পরের একটি চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এ-সূরার ২৯ নং আয়াত--“তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আকাশ কাঁদেনি, জমিনও কাঁদেনি!” এখান থেকে বোঝা যায়_কারও কারও মৃত্যুতে আকাশও কাঁদে, জমিনও কাঁদে । কিন্তু এর কারণ কী? যখন এমন কেউ মারা যায়; যারা আমাদের জন্য ভালো কিছু করে, যাদের আচার-আচরণে আমরা মুগ্ধ হই-তাদের কারও মৃত্যুতে আমরা কান্না করি। ঠিক তেমনি কেউ যখন জমিনের একটা অংশে দাঁড়িয়ে সালাত আদায় করে, যিকির করে, কুরআন পাঠ করে, তখন সেই অংশটুকু ওই ব্যক্তিকে ভালোবাসে বারবার সালাত আদায়ের কারণে ওই ব্যক্তির সাথে ওই জায়গাটার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। আকাশের যে অংশটুকু দিয়ে তার নেক আমল ওপরে ওঠে, সে-অংশটুকু তার প্রতি কৃতজ্ঞ হয়। তাকে পছন্দ করে। তাদের মাঝে তৈরি হয় নিবিড় বন্ধন। এরপর সেই ব্যক্তিটি যেদিন মারা যায়, সেদিন থেকে জমিনেও তার সালাত আদায় বন্ধ হয়, আকাশেও ওঠে না আর কোনো নেক আমল। এই কারণে জমিন আর আকাশ উভয়েই শোকাতুর হয়। এই কান্না বিচ্ছেদের কান্না। অপরদিকে পরকালের প্রতিদানের ব্যাপারে কাফিরের কোনো মাথাব্যাথা নেই। তাই সে ভালো কাজের ধার ধারে না। ফলে আসমান-জমিনের কোথাও তার জন্য একফোঁটা সহমর্মিতাও সৃষ্টি হয় না। তারা বরং কাফিরের মৃত্যুতে খানিকটা খুশিই হয়। কারণ, তাদের খারাপ আমলগুলো আর দুর্গন্ধ ছড়াবে না অন্তত। তাই আমাদেরও ভাবা দরকার-_যখন আমরা থাকব না, মৃত্যু এসে যখন আমাদের দুয়ারে করার মতো উপকারী কিছু করছি? নাকি আমাদের মৃত্যুতে চারপাশে খুশির একটা আবহ তৈরি হবে, যেভাবে দাগি-আসামির চলে যাওয়াতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে? (দেখুন_-তিরমিযি, ৩২৫৫; বাগাবি, তাফসীর, ৭/২৩২; আবু ইয়ালা, ৪২৩৩)
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।