Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ব্ টর্রারারররা- কারা 1 এক- নজরে কুরআন। ধরা হয়েছে। ভাড়া টাউলারোদ টিনা নিউনিত প্রতিটি সূরাতে আল্লাহ যা-কিছু বলেছেন, অল্প সময়েই তার কিছুটা ধারণা পাওয়া যাবে। কজ ত্যান্ড ইফেষ্ট মুমিনরা সচেতন হয়। সে জানে প্রতিটি কাজেরই থাকে একটি পজিটিভ কিংবা নেগেটিভ 'প্রভাব'। তাই তার প্রতিটি কাজের পেছনে কোনো-না-কোনো বৈধ 'কারণ' থাকতে হয়। বইয়ের এই অংশে প্রতিটি সূরা থেকে একটি করে 'কজ' বা 'কারণ' দেখানো হয়েছে। আর সেই 'কারণ'-কে কেন্দ্র করে যে কাজ করা হবে, তার 'প্রভাব' বা 'ইফেব্ট'-ও দেখানো হয়েছে। কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না-_কুরআনের ঠিক কোন কোন বিষয় নিয়ে ভাববার সুযোগ আছে। 'তাদাববুর' অংশে চেষ্টা করা হয়েছে, সেরকম এক-দুটো আয়াত হাজির করবার; যেখানে ভাবনার খোরাক মিলবে কুরআনের বার্তা নিয়ে একবার ভাবতে শুরু করলে পাঠক রীতিমতো চমকে উঠবেন_কুরআন আমাদের এতটা আপন জানতাম-ই না! ব্যক্তিজীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমগ্ডল-_-একমাত্র কুরআনই যে সঠিক পথ দেখাতে পারে, এ বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। কুরআন মানুষের সামনে অসংখ্য নজির হাজির করেছে। এসব উদাহরণ সামনে রাখলে, মানুষের করণীয়-বর্জনীয় নির্ধারণ করা সহজ হয়ে যায়। গবেষণা ক্ষেত্রে কেইস-স্টাডি খুবই পরিচিত একটি টার্ম। যেখানে অতীতের ঘট নাপ্রবাহকে সামনে রেখে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হয়। তেমনিভাবে, কুরআন শুধু পড়ার বিষয় নয়। বরং গবেষণা করার বিষয়ও। সেদিক থেকে কুরআনের এক-একটি আয়াতকে নিজের জীবনের সাথে কতটা খাপ খাওয়ানো যায়, ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করা যায়-__সেটাই হলো আসল কথা। বইটির এই অংশে বর্তমান সময়টাকে দেখার চেষ্টা করা হয়েছে কুরআনিক লেন্স দিয়ে কিছু শব্দ জানতেই হয় কিছু শব্দকে একেবারে 'রুট লেভেল' থেকে ভেঙে দেখানো হয়েছে। এই শব্গুলোকে কুরআন কী অর্থে ব্যবহার করেছে, তা সহজ-সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনে এই শব্দগুলোর ব্যবহারিক সৌন্দর্য এবং এর নিগুঢ় তাৎপর্য জানলে সত্যিই অবাক হতে হয়। কখনো কয়েকজন ইমামের বক্তব্যের সারনির্ধাস নিজের ভাষায় তুলে ধরা হয়েছে। আবার কখনো অনেকগুলো হাদীসের মর্মার্থ একত্র করে পাঠকের সামনে তুলে আনা হয়েছে। হুবহু বক্তব্য তুলে না ধরায়, এরকম জায়গাগ্ডলোতে রেফারেন্সের শুরুতে “দেখুন'-শব্দ যুক্ত করা হয়েছে। যাতে করে সচেতন পাঠকগণ মূল কিতাবগুলো দেখে নিতে পারেন। সুতি

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।