Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

জং এ-সূরার আগের সূরা হলো--সূরা যুখরুফ; ] যা শেষ হয়েছে এই বাণী দিয়ে : “অতএব | 'শান্তিতে থাকো!' ক'দিন পরেই এরা (এর যায় একই আদেশ, “অতএব, (এ-পয়গাম গ্রহণ-বর্জনের পরিণতি দেখার জন্য) তুমি মক্কার কাফিররা কোনোভাবেই কথা শুনছে না। বরং কতদিক দিয়ে ইসলামের বিরোধিতা করা যায়, সে-পথই খুঁজে বেড়ায় দিন-রাত। ওদিকে নবিজিও দেখলেন-__ এরা তো কোনো কথাই শুনছে না। আর শুনবে, তেমন আশাও নেই। কিন্তু এভাবে ঈমান না-নিয়ে কবরে গেলে তো ভীষণ বিপদে পড়বে এই লোকগুলো! রাসূল চিন্তিত হয়ে পড়লেন। কারণ, আল্লাহ তো তাকে বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছেন। তার উম্মতের বিরাট একটা অংশ জাহান্নামের আগুনে পুড়বে, এটা তিনি সহ্য করবেন কী করে? তখন একটা বিষয় নিয়ে বেশ ভাবলেন তিনি। এই অবাধ্য কাফিরদের চাপে ফেললে বা সাময়িক কোনো আযাব দিলে, হয়তো তাদের মন নরম হবে। এরপর আল্লাহর দিকে ফিরে আসবে এরা। সাথে সাথে আল্লাহর কাছে নবিজি দুআ করলেন-হে আল্লাহ, নবি ইউসুফের সময় লোকদের ওপর যে-রকম দুর্ভিক্ষ দিয়েছিলেন, আমার জাতির ওপরও তেমন একটা দুর্ভিক্ষ দিন। এতে করে তারা ঈমান আনতে পারে। আল্লাহ তার দুআ কবুল করলেন। মক্কাবাসীর ওপর নেমে এল চরম দুরভিক্ষ। আর সে-সময়ে এই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরাটি নাযিল হয়। মুশরিকরা যে সাময়িক সময়ের জন্য নমনীয় হবে, এবং বিপদ কেটে গেলেই আগের মতো আচরণ শুরু করবে_ এই সূরায় আল্লাহ সেটি স্পষ্ট করে তুলে ধরেছেন। (দেখুন-_বুখারি, ১০০৭, ৪৮০৯, ৪৮২১, ৪৮২২ মুসলিম, ২৭৯৮; আহমাদ, ১/৩৮০-৩৮১)

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।