রি সপ কিয়ামাতের ভয়াবহতা হবে ভীষণ তীব্। এটি পুরো মানব-জাতিকে স্তব্ধ করে দেবে। একটিমাত্র নেকির আশায় মানুষ ছুটে বেড়াবে পাগলের মতন। কিন্তু দুঃখের বিষয় হলো--সেদিন সবাই একে-অন্যের থেকে লুকাবে। 'না-জানি সে আবার আমার কাছে নেকি চেয়ে বসে! আমি নেকি পাব কোথায়? আমারই তো বেহাল দশা!' হাশরের ময়দানে এই হবে দুর্দশার চিত্র। আল্লাহ তাআলা এই সূরার ৬৭ নং আয়াতে বলেন, “তখন তো অন্তরঙ্গ বন্ধুও পরস্পরের শক্রু হয়ে যাবে।” তবে এখানে ব্যতিক্রমও আছে। সবাই ঠিক এভাবে পালাবে না, বা নেকির জন্য হুড়োহুড়িও করবে না। সেই ব্যতিক্রমের কথা এই আয়াতেই আল্লাহ জানিয়ে দিলেন-_“..ব্যতিক্রম থাকবে কেবল সেসব লোক-_যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে ।” তার মানে মোদ্দাকথা হলো: কিয়ামাতের সেই ভয়াবহতা থেকে নিজেকে বাঁচাতে হলে, আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদেশ নির্দিধায় মাথা পেতে নিতে হবে। (দেখুন-_ইবনুল জাওষি, যাদুল মাসীর ফী ইলমিত তাফসীর, ৪/৮২) 4. যেকোনো যানবাহনে; যেমন অটোতে, রিক্সায়, বাসে বা ট্রেনে ওঠার সময় পড়ার একটা দুআ আছে_ 64224195594 ৫99 475৬৯ 9৬৫০ "পবিত্র তিনি, যিনি এগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন, আমরা তো নিজে থেকে এগুলো নিয়ন্ত্রণে আনতে পারতাম না, আর আমাদের রবের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে।” দুআটি এ-সূরার ১৩-১৪ নং আয়াত থেকে নেওয়া। দুআর শেষটুকু দেখুন_-“আর আমাদের রবের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে"। কোথাও সফরে বের হওয়ার পর এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। আর তা হলো, আমরা যেন ছোট ছোট সফরগুলোতেও আমাদের মহা-সফর_ অর্থাৎ আখিরাতের দিকে যাত্রার কথা ভুলে না যাই। দুনিয়াতে সামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি, তেমনি আখিরাতের সেই বিশাল সফরের জন্যও প্রস্তুতি রাখা প্রয়োজন। (দেখুন-ইবনু কাসীর, তাফসীর, ৬/৫৬৬) 4. আল্লাহ তাআলা বান্দার সাথে প্রথমে কোমল আচরণ করেন। ফিরআউনকে দাওয়াত দিতে পাঠানোর সময় মুসা ও হারুন &-কে তিনি নির্দেশনা দিয়েছিলেন_তার সাথে কোমল কথা বলবে। কিন্তু ফিরআউন সেসবের তোয়াক্কা না করে দিনের-পর-দিন আল্লাহর অবাধ্যতা করে গিয়েছে। অবশেষে আল্লাহ তাকে পাকড়াও করেছেন। এ-সুরার ৫৫ নং আয়াত বলছে: “এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আমি তাদের ওপর প্রতিশোধ নিই এবং তাদের সবাইকে ডুবিয়ে দিই।” এখানে মনোযোগ দেওয়ার বিষয় হলো “তারা আমাকে ক্ষু্ধ করে তুললে'_এই শব্দগুলো। হয়তো লম্বা একটা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাপের শাস্তি দিচ্ছেন না-_ এটা দেখে আরও বেশি পাপ করার পশুবৃত্তি যেন জেগে না ওঠে । কারণ, আল্লাহকে ক্ষুব্ধ করলে রেহাই নেই। ধ্বংস আসবেই। মনে রাখবেন- আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। (দেখুন_ইবনু আবী হাতিম, তাফসীর, ১০/২৮৪; বাইহাকি, শুআবুল ঈমান, ৪২২০)
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।