Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

2৫ ___ 71 এক-নজরে কুরআন... খু 90758 দির ডিলার ও ২ শেষভাগে বলা হয়েছে_আসমানি কিতাব 07 হলো আলো। যা মানুষকে সঠিক পথ দেখায়। ||] আর সূরা যুখরুফের শুরুতে আল্লাহ বলেন, “শপথ এই কিতাবের-_যা সেঠিক পথ ও মুশরিকদের মূর্তিপ্তলোর বেশিরভাগই নারী আকৃতির । শাড়ি বা গয়নাগাটি পরিয়ে পুরো বিয়ের কনের মতন সাজ দিয়ে রাখে মূর্তিগুলোকে। মক্কার মুশরিকদের ধারণা ছিল- ফেরেশতারা আল্লাহর সন্তান। আর এই সন্তানগ্তলো সবাই নারী। অথচ মজার ব্যাপার হলো, তারা নিজেদের জন্য কোনোভাবেই কন্যা সন্তান পছন্দ করে না! একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না, তিনি সমস্ত জৈবিক কর্মকাণ্ড থেকে পবিত্র। সেখানে তারা সন্তানের বোঝা চাপাচ্ছে তো চাপাচ্ছে, তা-ও আবার মেয়ে সন্তান! তারা আল্লাহকে উপাসনার যোগ্য মানে, আসমান-জমিনের মালিক হিসেবেও স্বীকার করে। কিন্তু শিরুক করার বেলায়ও পিছপা হয় না। মুশরিকদের কাজ-কারবার এমনই অদ্ভুত আর ঘোলাটে । শির্ক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি খাড়া করে ফেলে- মূর্তিপূজা যদি খারাপ-ই হতো, তবে আল্লাহ আমাদেরকে তা করতে দিতেন না। তিনি না চাইলে আমরা কি এগ্ডতলো করতে পারতাম? যেন আল্লাহ নিজে মাটিতে নেমে এসে তাদেরকে নিষেধ করবেন! অথচ তিনি যে কুরআন ও রাসূল পাঠিয়েছেন, তাতে তাদের কোনো ক্রক্ষেপ নেই। তখনকার কুরাইশ ও আরববাসীদের মধ্যে প্রচলিত এমন সব জাহিলিয়াত ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে এ-সূরাটি নাধিল করা হয়। তাদের এসব শয়তানি এমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে-যার মধ্যে ন্নতম বিবেক-বোধ আছে, মুশরিকদের এই অজ্ঞতা ও ধান্দাবাজি সে-ই ধরতে পারবে। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাজমুদ দুরাদ, ১৭/৩৭৬; তাফহীমুল কুরআন, ১৪/৯৬)

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।