Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

| এক্র-নজানো বুয়আন। রঃ ১ম, এই সূর্রারন ৩৬ নং আম়্াতে বলা হয়েছে-“তোমাদেনকে যা-কিছু দেওয়া হয়েছে, অ দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী আনন্দ-সামগ্রী; আর আল্লাহর কাছে ঘা আছে, তা সেসব লোকের জন্য উত্তম ও অধিক স্থায়ী__যারা (আল্লাহর পয়গামকে সত্য) বলে মানে ও নিজেদের রবের ওপর ভনসা রাখে।" এই আয়াত আমাদের সবার জন্য ভাবনার খোরাক জোগায়। এই দুনিয়ার তোগ-বিলাস কি স্থায়ী? এগুলো কি আমার সাথে চিরজীবন থাকবে? মৃত্যুর পর আমার সাথে এগুলো কবরে যাবে? সবগুলোর উত্তর হলো 'না'! তা হলে কীসের পেছনে আমরা দিন-রাত এক করে, হন্যে হয়ে ছুটছি? অথচ মৃত্যুর পরের অনন্ত সময়ের ব্যাপারে আমরা একেবারেই বেখবর। সেখানে আমরা কীভাবে থাকব, সেখানে কী পাব না-পাব, ওসব নিয়ে আমাদের মোটেও দুশ্চিন্তা নেই। যত দুশ্চিন্তা সব এই দুনিয়াকে নিয়ে। তাই সময় এসেছে__জীবনের হিসাব-কিতাব খুলে বসার; আল্লাহর কাছে যেসকল উত্তম ও স্থায়ী পুরক্কার আছে, সেগুলোর যোগ্যতা অর্জন করলাম কি-না, সেটা ভেবে দেখার। (দেখুন_তাবানি, তাফসীনন, ২০/৫২১ আবুস সাউদ, তাফলীর, ৮/৩৪) :9:*তোমরা যে-বিষয়েই মতবিরোধে নিপ্ত হও, তার চুড়ান্ত ফায়সালা আল্লাহর কাছে।” এ-সূরার ১০ নং আয়াতে মুসলিম উম্মাহ কোনো বিষয় নিয়ে মতবিরোধে লিপ্ত হলে, কী রণীয় তা বলা হয়েছে। কিন্তু কোনো বিষয়ে একমত হলে তা পালন করা জরুরি। অর্থাৎ_এই উম্মাহর ইজমা বা একমত্য দলিল হিসেবে গ্রহণযোগ্য। তবে অবশ্যই তা কুরআন-সুন্নাহ মোতাবেক হতে হবে। এই ব্যাপারে নবি & বলেছেন, “আমার উম্মত কখনো ভ্রান্ত বিষয়ের ওপর একমত হবে না।” সুতরাং এখান থেকে শিক্ষা হলো-_মুসলিমদের জামাআত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সকল মুসলিম ভাইয়ের সাথে মিলেমিশে দ্বীনি কাজে শরিক থাকতে হবে। (দেখুন_তিরমিযি, ২১৬৭) 9. আহলে কিতাব তথা ইহুদি-খিষ্টানদের অনুসরণ করা যাবে কি না; সে সম্পর্কে ১৫ নং আয়াতে বলা হয়েছে, :4/9 ৫ 4 “তোমরা তাদের খেয়ালখুশির অনুসরণ করো না।” এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি, ৫১ &% 3 “তোমরা তাদের দ্বীনের অনুসরণ করো না।” বিষয়টা নিয়ে চিন্তা করা প্রয়োজন। আসলে সব নবি-রাসূলের আনীত দ্বীনের মূল-নির্যাস ছিল একই। তাই এখানে দ্বীন অনুসরণ করতে নিষেধ করা হয়নি। আসল বিষয় হলো, দ্বীনের নামে ওরা নিজেদের খেয়ালখুশি আর প্রবৃত্তির অনুসারী । তাই এই উম্মাহকে তাদের খায়েশের অনুসরণ করতে বারণ করা হয়েছে। বরং তাদেরই উচিত__ওসব ভণ্ডামি ছেড়ে এই উম্মাহকে-দেওয়া পবিত্র কুরআনের অনুসরণ করা; যা সব গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ। (দেখুন_আলুসি, রুল মাআনি, ১৩/২৫)

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।