ভুরি দিয়ে-জান্নাতে তাদের অফুরান সুখের বর্ণনা দেওয়ার মাধ্যমে । প্রতিটি সূরার এই শুরু-শেষ সম্পর্কের মিরাকলকে ফুটিয়ে তোলা হয়েছে বইটির এই অংশে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক একটি সূরার সাথে অপর একটি সূরার কোনো সম্পর্ক আছে কি-না, সেই প্রশ্নটি হয়তো কখনো মনের মধ্যে ভেসে ওঠেনি। অথচ পরপর দুটো সূরার মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। কখনো এমনটাও দেখা যায়-_দুটি সূরার মাঝখান থেকে 'বিসমিল্লাহির রহমানির রহীম' অংশটা ঢেকে রাখলে, বুঝবার উপায় থাকে না যে, আরেকটি সূরা শুরু হয়ে গেছে। বইয়ের এ-অংশে এই সৌন্দর্যের দিকে ফোকাস করা হয়েছে। দেখানো হয়েছে-এক একটি সূরা তার আগে-পরের অন্য সূরাগুলোর সাথে কতটা কানেন্টেড। শানে নুযুল কুরআনের সুরাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। সেসব প্রেক্ষাপট জানা থাকলে, কুরআন বোঝা অনেকটাই সহজ হয়ে যায়। জীবনের সাথে বার্তাগুলো মিলিয়ে নিয়ে, নিজের পথচলাটা সঠিক করা যায়। বইটির 'শানে নুযুল' অংশে চেষ্টা করা হয়েছে__কুরআনের ১১৪টি সূরার ক্ষেত্রেই সেই প্রেক্ষাপটকে সামনে হাজির করবার। সেগমেন্ট প্রতিটি সূরাকে তিনটি সেগমেন্ট বা পর্বে ভাঙা হয়েছে_যাতে অল্প কথায় প্রতিটি সূরার ব্যাপারে আগাগোড়া একটা ধারণা পাওয়া যায়। এতে যে-কোনো সূরা খুব সহজেই অনুধাবন করার সুযোগ হবে, ইন শা আল্লাহ। ফজিলত কুরআনের সব সূরাই বরকতময়। তবে কিছু সূরা রয়েছে, যেগুলোর ব্যাপারে রাসূল আমাদেরকে বিশেষভাবে কিছু ফজিলত জানিয়ে দিয়েছেন। হাদীসের ভিত্তিতে কোন সূরার কী ফজিলত, তা-ই তুলে ধরা হয়েছে বইয়ের এই অংশে। গতিপথ কুরআন নাধিল হয়েছে সমাজকে টার্গেট করে। মানুষকে উদ্দেশ্য করে। তাই কুরআনের আলোচনা এক জায়গায় স্থির থাকেনি । খানিক বাদে বাদে প্রসঙ্গ পালটেছে। অতীতের আলোচনা শেষ করে বর্তমান প্রজন্মের সাথে তা মিলিয়ে দিয়েছে। ঠিক করে দিয়েছে এ-যুগের মানুষের কর্মপন্থা । বইয়ের এ অংশে আলোচনা এগিয়েছে একটি “সেন্ত্রীল থিম'-কে বৃত্তবন্দি করে। তার সাথে জুড়ে দেওয়া হয়েছে চারটি “সাব-থিম'। এরপর সেই “সাব-থিম'গুলোকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করা হয়েছে। ওভারভিউ “ওভারভিউ' অংশে উঠে এসেছে প্রতিটি সূরার আয়াতভিত্তিক অথবা আয়াত-রেঞ্জ ভিত্তিক সার-সংক্ষেপ। সূরা যত বড়ই হোক-না-কেন, সর্বোচ্চ দশটি কলামের মধ্যেই সারকথা তুলে ১
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।