৬ .....-77 1 এক-লজরে কুরআন চি সূরাশূরা এ ী দিয়ে__“দিগৃদিগন্তে ও তাদের নিজেদের মধ্যে ্ঢ। আমি আমার নিদর্শনগুলো তাদেরকে দেখাতে (জী ঘ্$ থাকব, যতক্ষণ-না তাদের কাছে স্পষ্ট হয়ে চু যায়_এটাই সত্য।” আর সূরা শুরার (5 / কয়েকটি দৃষ্টিকোণ থেকে কাফিররা নবিজির বিরোধিতা করত। এই বিরোধিতার মূলে ছিল তাদের নিজেদের খায়েশ পুরা করা। তারা চাইত, নিজেদের মন-মর্জি মতো চলার অবাধ স্বাধীনতা। আর ইসলামে প্রবেশ করলে তো এহেন স্বেচ্ছাচারিতা হারাতে হবে নিশ্চিত। যাই হোক, সেই বিরোধিতার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল-“নবি হিসেবে কেন মানুষকে পাঠানো হলো?' আর এই ধুয়া তুলে নবিজি যা-ই বলেন, তা-ই তারা মিথ্যা বলে উড়িয়ে দেয়! তাই আল্লাহ এই সূরার মাধ্যমে কাফিরদের আকীদা-বিশ্বাসকে খণ্ডন করতে চাইলেন। নবি হিসেবে মানুষ পাঠানো নতুন কোনো বিষয় না। ব্যাপারটা অস্বাভাবিকও নয়। কিন্তু আল্লাহর জমিনে বাস করে অন্য কারও, অর্থাৎ মানুষের মনগড়া আইন মেনে নেওয়া_এটা তো পুরোপুরি অস্বাভাবিক ব্যাপার। আল্লাহ আসমান-জমিন সবকিছুর মালিক। তোমরা তাঁর করুণায় দুনিয়ার সবকিছু ভোগ করছো । আর বিধান মেনে নিচ্ছ অন্য কারও! এই অপরাধের জন্য আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়লেও তো সেটা অবাক হবার বিষয় হবে না। রাসূলকে কেবল বার্তা দিয়ে পাঠানো হয়েছে। তাঁকে তো আর আইনদাতা করে পাঠানো হয়নি। তিনি তো শুধু অতটুকুই বলেন, যতটুকু বলার অনুমতি আল্লাহ তাঁকে দেন। তা হলে তাঁর কথা মেনে নিতে এত আপত্তি থাকবে কেন? আল্লাহ তাআলা বিভিন্ন যুক্তি দিয়ে তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রমাণ তুলে ধরতে এ-সূরাটি নাযিল করেছেন। এ ছাড়া যারা এসব বিষয়কে অস্বীকার করে, তাদেরকে জানিয়েছেন শাস্তির সংবাদ। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৭/২৩০; তাফহীমুল কুরআন, ১৪/৪৪)
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।