Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ব্ক্তি-জীবনে আমাদের সবারই কমবেশি সম্পর্কের টানাপোড়েন থাকে। পারস্পরিক কলহ বা ঝুট-ঝামেলা জীবনে এসেই পড়ে। তবে এসব ঝামেলা থেকে বাঁচবার পথ কিন্তু কুরআন আমাদেরকে দেখিয়ে দেয়। এই সূরার ৩৩-৩৪ নং আয়াতগুলো একটু দেখা যাক-“ভালো ও খারাপ সমান হয় না। অধিক ভালো দিয়ে (খারাপের) মোকাবিলা করো; তা হলে দেখবে_-তোমার ও যার মধ্যে শক্রতা আছে, সে কেমন অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে!” দেখলেন তো, কী চমৎকার এক সমাধান! জীবনের চলার পথে যখনই মনে হবে কারও সাথে আপনি উটকো ঝামেলায় জড়িয়ে পড়ছেন, কিংবা না-চাইতেও কেউ গায়ে পড়ে ঝগড়া বাধাবার চেষ্টা করছে, তখনই সেই খারাপ পরিস্থিতিকে ভালো কিছুর মাধ্যমে মোকাবিলা করতে শিখুন। সেই ভালোটা কী, তা-ও এরপরের আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর তা হচ্ছে ধৈর্য। যখন এই গুণটি নিজের মধ্যে ধারণ করবেন, তখন দেখবেন, ওসব উটকো ঝামেলা আপনার জীবন থেকে বিদায় নিয়েছে । জানের দুশমন হয়ে গেছে অন্তরঙ্গ বন্ধু! এ (দেখুন_ ইবনু কাসীর, তাফসীর, ৬/৫৪১) ১3 “যারা আল্লাহর আদেশমতো সম্পদ খরচ ও দান-খয়রাত করে না, সেসব লোকই পরকাল অস্বীকার করে।” এ-সূরার ৭ নং আয়াত এটি । মুশরিকদের ব্যাপারে এসেছে এই আয়াতটি । এখন, মনে একটা ভাবনা ঘুরপাক খায়_তাদের এত এত খারাপ বৈশিষ্ট্য থাকতে, পরকাল অস্বীকার করার সাথে সম্পদ খরচ করার কথা বলা হয়েছে কেন? ওই বিষয়ের সাথে এর কী সম্পর্ক? আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার বিষয়টি উল্লেখ করার কারণ হলো, ধন-সম্পদ মানুষের সবচেয়ে প্রিয় বন্ত। এ জন্য বলা হয়ে থাকে, সম্পদ হলো রূহের সহোদর ভাই। জান কবজ করার সময় যেমন কষ্ট হয়, সম্পদ বের করতেও দেখা যায় অনেকের ওই একই অবস্থা। তাই কেউ যখন এত আদরের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তখন স্পষ্ট হয় যে, সে আখিরাতের ওপর বিশ্বাসী । আখিরাতে প্রতিদান পাওয়ার নিশ্চিত বিশ্বাস থাকার কারণেই, দুনিয়াতে সে সম্পদ খরচ করছে। কিন্তু কেউ পরকালের প্রতি অবিশ্বাসী হলে, মনে করবে টাকাটা পানিতে ফেলা হয়েছে। এই (দেখুন-কুরতুবি, তাফসীর, ১৫/৩৪১) 2: এ-সুরার ২৬ নং আয়াতটি দেখুন-_“যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে, তারা বলে, “তোমরা এই কুরআন শুনো না, বরং (কুরআন তিলাওয়াতের সময়) তোমরা শোরগোল করো, যাতে তোমরা জিততে পারো।”” আয়াতটি নিয়ে চিন্তা-ভাবনা করলে দেখা যায়, যুগে যুগে বাতিল-পদ্ছিদের হাতিয়ার ছিল এটাই। যারা সত্য ও বাস্তব-জ্ঞানভিত্তিক কথা বলে, তাদেরকে প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে মুখ বন্ধ করাতে চায়। কারণ, ওরা নিশ্চিত_ এসব কথা পাবলিক শুনলে, ওদের দলে ভাটা পড়বে। তাই তারা তা যথাসম্ভব ঢেকে রাখে । বাজে কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করে। সাধারণ মানুষকে সত্য সম্পর্কে জানার ও ভাবার ফুরসত দেয় না। ইস্যুর-পর-ইস্যু টেনে এনে সামনে হাজির করে। আর সেগুলো দিয়েই সবার মনোযোগ ফিরিয়ে রাখে অন্যদিকে । (দেখুন-_তাবারি, তাফসীর, ২০/৪১৭) আয়াতটি নিয়ে কি আমরা একটুও চিন্তাভাবনা করব না?

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।