Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ক জজ ১১ ঠধ। আর তাদেরকে সেটাই ঘিরে ধরল...।” সূরা উ$ হা-মীম সাজদাও শুরু হলো কাফিরদের রি তত সি একদিন নবিজি কা'বা-চত্বরে বসে আছেন। এমন সময় কুখ্যাত মুশরিক উতবা ইবনু রবীআ তাঁর কাছে এল। নবিজির পাশে বসে অনেকগুলো প্রস্তাব দিতে লাগল সে। আর সেগুলো থেকে যেটা ভালো লাগে, নবিজিকে সেটাই বেছে নিতে বলল। যেমন: "আপনার এই দাওয়াতের উদ্দেশ্য যদি ধন-সম্পদ কামাই করা হয়, তা হলে বলুন_আপনাকে আমাদের মধ্যে সেরা ধনী বানিয়ে দেবো । যদি নেতৃত্ব চান_আপনাকে নেতা হিসেবে মেনে নিতে আমরা তৈরি। যদি বাদশাহি চান_ গোটা আরবের বাদশাহ আপনিই হবেন। আর যদি আপনার ওপর কোনো জিনের আছর পড়ে থাকে, তা হলে আমাদের খরচে সবচেয়ে ভালো চিকিৎসা করাব।' আল্লাহর রাসূল ষ্ট তখন তাকে বললেন, উতবা, আপনার কথা শেষ হয়েছে? তা হলে আমার কথা শুনুন। তখন তিনি এই-সূরাটি তিলাওয়াত শুরু করলেন। যেখানে আদ জাতির অবাধ্যতার শাস্তির কথার বলা হয়েছে, সেই অংশটুকু পড়লেন নবিজি। পুরো তিলাওয়াত শুনে উতবার চেহারার রং পালটে গেল। তার সাথিরা বলা শুরু করল-_উতবা, তোমার মধ্যেও জাদুর প্রভাব পড়ল! . মূলত তখনকার কাফিররা নানাভাবে নবিজির দাওয়াত বন্ধ করতে চাইত। মুমিনদের চরম বিরোধিতা ও হয়রানি করত। এই সুরাটি নাধিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহস জোগান। উত্তম নৈতিক-চরিত্র নিয়ে সামনে এগিয়ে যাবার উপদেশ দেন। আর কাফিরদেরকে দেখান আযাবের ভয় ও হুশিয়ারি। (দেখুন_ইবনু হিশাম, আস-সীরাহ, ১/২৯৩-২৯৪; বাইহাকি, দালায়িলুন নুবুওয়াহ, ১/২৩০-২৩১; ইবনু আবী শাইবা, আল-সুসান্নাফ, ১৪/২৯৫-২৯৬)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।