জরা মিন এক-নজরে কুরআন 7 ১ টি “তোমাদের রব বলেছেন, “আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো । যারা আমার গোলামি করতে অহংকার দেখায়, তারা নিশ্চিত অপদস্থ হয়ে জাহান্নামে ঢুকবে ।”" এই সূরার ৬০ নং আয়াত এটি ৷ আয়াতটির প্রথম অংশটি আবার খেয়াল করা যাক--“আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো । মহান আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা বান্দাকে দারুণ উদ্দীপ্ত করে, নির্ভরতার ক্ষেত্রে নিশ্চয়তা দেয়। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট যদি কাউকে এভাবে নিশ্চয়তা দেয়, তা হলে সেই মানুষটি ভীষণ খুশি হবে। আকাশের চাঁদ হাতে পাবার মতো অনুভূতি জন্ম নেবে তার মনে । সেখানে রাজাধিরাজ আল্লাহ আমাদেরকে কী চমৎকারভাবেই-না নিশ্চন্ত-নির্ভার করছেন! এই আয়াত আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়_জীবনের শত চাওয়া-পাওয়া তুলে ধরতে হবে একমাত্র আল্লাহর কাছে। তাঁর সামনে মাথা নোয়াবার বেলায় কোনো অহংকার দেখানো যাবে না। তিনিই আমাদেরকে সকল প্রতিকূলতা থেকে উদ্ধার করবেন। (দেখুন-_কুরতুবি, তাফসীর, ১৫/৩২৭) 43 এ-সূরার ৪ নং আয়াতটি লক্ষ করুন-_“সুতরাং দেশে দেশে তাদের অবাধ জীবনযাপন যেন তোমাকে ধোঁকায় না ফেলে ।” অর্থাৎ কাফিররা আল্লাহর দুনিয়ায় নিশ্চিন্তে বুকটান করে ঘুরে বেড়াচ্ছে, খুব ভোগ ও আরাম-আয়েশের মধ্যে তারা ডুবে আছে- এগুলো দেখে ধোঁকায় পড়ো না। তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়নি। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে-দেওয়া অবকাশ। এ অবকাশকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে যারা যতটা অপকর্ম করে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তাদের দুর্ভাগ্যের পালা একদিন-না-একদিন অবশ্যই আসবে। এ মুহূর্তে যদিও তোমরা দেখছো তাদের অবাধ বিচরণ। (দেখুন--বাগাবি, তাফসীর, ৭/১৩৯) ১ কাফির-মুশরিকরা দুনিয়ার জীবন জুড়ে আল্লাহর বিধান নিয়ে, ইসলাম নিয়ে হাসি- তামাশা ঠাট্টা-বিদ্রপ করতে থাকে৷ অন্যকে তাঁর সঙ্গে শরিক করে। মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে, এ-সূরার শেষ দুটো আয়াতে সে সম্পর্কে বলা হয়েছে_“তারপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল, তখন বলে উঠল, “আমরা একমাত্র আল্লাহকেই মেনে নিলাম, আর এতদিন যাদেরকে তাঁর অংশীদার বানিয়েছিলাম, তাদেরকে প্রত্যাখ্যান করলাম!” শেষের ঘণ্টা বাজার পর তাদের হুঁশ আসে, ফিরতে চায় আলোর পথে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে। ফিরবার সুযোগ তখন আর থাকবে না। এখন আমরা একটু নিজেদের দিকে তাকাই দুনিয়ার খুঁটিনাটি বিষয়-আশয়েও আমরা এই বিষয়টা খুব করে বুঝি। সামান্য সময়ের অফারও লুফে নিই বেলা ফুরাবার আগেই। শুধু আখিরাতের ক্ষেত্রে আমাদের যত গড়িমসি । একেবারে শেষটা দেখে তবেই এগ্ততে চাই। তবে শেষ-পর্যন্ত যাবার আগেই অনেকের নিভে যায় জীবন-প্রদীপ। ফলে শেষটা আর দেখা হয় না। (দেখুন_ইবনু কাসীর, অফসীর, ৫১১০)
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।