Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

। এক-নজরে কূরআন| নে হয়েছে-১১৪টি সূরা দিয়ে । নাযিলের এই ধারাবাহিকতার ভিত্তিতে কোন সূরাটির ক্রমিক নম্বর কত. অর আগে ও পরে কোন সূরা নাধিল হয়েছে, তা-ই জানানো হয়েছে এ অংশে। তারতীব ফিল-মুসহাফ শুরুর দিকে কুরআনের বিভিন্ন অংশ ছিল বিক্ষিগ্ড অবস্থায়। পরবর্তী সময়ে আবু বকর ৬ এক-খণ্ডে কুরআন সংকলন করবার উদ্যোগ নেন। তবে সেই কাজ উসমান ৬১ খিলাফত পর্যস্ত গড়ায়। উসমান ৯-এর শাসনামলেই কুরআন সংকলনের কাজটি পূর্ণতা পায়। এজন্য বর্তমানে আমরা যে কুরআনটি হাতে নিয়ে পড়ি, সেটিকে “উসমানি-মুসহাফ' বলা হয়। বর্তমান-কুরআন মাজীদের বিন্যাস অনুযায়ী সূরা নম্বর এবং তার আগে-পরের সূরার নাম কী, তা জায়গা পেয়েছে 'তারতীব ফিল-মুসহাফ' অংশে। এক-নজরে প্রতিটি সূরা কখন, কোথায় নাধিল হয়েছে, সেই তথ্য দেওয়া হয়েছে এই অংশে । পাশাপাশি সুরাটির আয়াত-সংখ্যা ও সূরা নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি সূরার একটি সংক্ষিপ্ত-পরিচিতি তুলে ধরা হয়েছে এখানে। নামের রহস্য সুরার নামকরণের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে নির্দিষ্ট কিছু পদ্ধতি ৷ অনেক ক্ষেত্রেই সূরার মূল থিমের ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সূরা নিসা-র কথা। 'নিসা' অর্থ হলো 'নারী'। এ সূরাটিতে বিশেষভাবে স্থান পেয়েছে নারী-সম্পর্কিত আলোচনা। তাই সূরার নামও হয়েছে 'নিসা'। কখনো আবার নাম দেওয়া হয়েছে সূরার ভেতরকার বিশেষ কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে। যেমন-_সূরা বাকারা । বনী ইসরাঈলের গাভি জবাইকে কেন্দ্র করে একটি ঘটনা এই সূরার বিশেষ আকর্ষণ। সেদিকে ইঙ্গিত করেই এই সুরার নাম 'বাকারা' বা গাভি। 'নামের রহস্য'-অংশে কোন সূরার নামকরণ কীভাবে হলো, তা-ই দেখানো হয়েছে। মেজর থিম প্রতিটি সূরাতে অসংখ্য থিম বা প্রসঙ্গের দেখা মেলে। সেই থিমগুলোকে কেন্দ্র করেই পুরো সূরাটির আলোচনা সামনে এগিয়েছে। তবে কুরআন কখনো ফোকাস করেছে বিশেষ কিছু পয়েন্টে-'মেজর থিম' অংশে সেই বিষয়গুলোকেই বেছে বেছে তুলে আনবার চেষ্টা করা হয়েছে। সূরার শুরু-শেষ সম্পর্ক আমরা অনেক-সময়ই কুরআনের একেকটা সূরা পড়া শেষ করে মুসহাফ রেখে দিই। সূরার শুরু আর শেষের সম্পর্কটা খতিয়ে দেখি না। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই সূরার শুরু ও শেষটা মিলিয়ে দারুণ একটা সম্বন্ধ তৈরি হয়। হয়তো কোনো সূরা মুমিনদের গুণাগুণ জানিয়ে শুরু হলো। এরপর নানা বিষয়ে আলোচনার পর সুরাটি শেষও হলো মুমিনদের আলোচনা ১৬ ৫ ৮৮৮৮. ৮৯২৮ -৯ শীর্ কল ই বালী, নীল অল লাগা লস রন এলি

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।