আল্লাহর রাসূল &্ট একমনে মানুষকে আল্লাহর পথে ডেকে যাচ্ছেন। আর ওদিকে কাফির-মুশরিকদের মনেও দাউদাউ আগুন ভ্বলছে। সেই আগুন নেভাতে তারা দুটো রাস্তা বেছে নেয়। এক দিক দিয়ে তারা ফালতু সব যুক্তি দিয়ে নবিজির সাথে তর্ক করত। বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তাঁকে চাপে রাখার চেষ্টা করত! তার নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালাত। যাতে করে সাধারণ মানুষ নবিজির কাছে না ধেঁষে। আর আরেক দিক দিয়ে তারা তাদের 'আপদ'কে চিরতরে বিদায় করতে চাইল। অর্থাৎ শুরু হয় রাসূলকে জানে মেরে ফেলবার ষড়যন্ত্র ৷ এই রাস্তায় মোটামুটি অনেকদূর এগিয়েও যায় ওরা। একদিন নবিজি কা'বা-চত্বরে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে উকবা এসে পেছন থেকে তাঁর গলায় একটা কাপড় প্যাঁচিয়ে দেয়। এরপর কাপড় ধরে ক্রমাগত মোচড় দিতে থাকে। ওদিকে রাসূলের শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আর সে-মুহূর্তেই আবু বকর & সেখানে হাজির হলেন। এই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি করে উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলেন। আর আফসোস করে বলতে থাকেন__“তোমরা কি এইটুকু অপরাধের জন্য একজন মানুষকে মেরে ফেলছো-_তিনি শুধু বলেন, “আল্লাহ আমার রব?” এই ঘটনার পরই আল্লাহ তাআলা এই সূরাটি নাধিল করেন। যেখানে তিনি কাফিরদেরকে সতর্ক করেন। আর মুমিনদেরকে তাঁর ওপর ভরসা করে নিজেদের কাজ করে যেতে বলেন। (দেখুন__ইবনু হাজার আসকালানি, ফাতহুল বারী, ৭/১১৭; আবু নুআইম, হিল্ইয়াতুল আউলিয়া ১/৩১; তাফহীমুল কুরআন, ১৩/১৬৩)
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।