Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

উট টিন এক-নজরে কুরআন। কুরআনের মাধ্যমে একটি বিষয় সুস্পষ্ট হয়_-পৃথিবীর প্রায় সকল মানুষই সৃষ্টিকর্তা হিসেবে “আল্লাহ নামটিই বলে। জাগতিক সকল বিষয়ের দেখভালকারী হিসেবেও তাঁকেই সবাই চেনে। তবুও মানুষ তাঁর সাথে শির্ক করে! কিন্ত কেন? এই প্রশ্নের উত্তরও কুরআনই আমাদেরকে দেয়। এই সূরার ৩ নং আয়াত আমাদেরকে জানায়--'বহু মানুষ আছে, যারা মনে করে, সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন। তবে তিনি তো আর আমাদের কথা সরাসরি শুনবেন না। তাঁর কাছে আমাদের কথা পৌঁছুতে হলে, দরকার পড়বে এক বা একাধিক মাধ্যম । তারা আল্লাহর কাছে আমাদের দাবি-দাওয়া পৌঁছে দেবেন? আর তারপর "মাধ্যম" হিসেবে বেছে নেয় শিরুকের নানান পথ। অথচ এই ধারণার পেছনে বিন্দুমাত্র সত্যতা নেই। এমন শির্কি-ধারণা মুসলিম সমাজেও দেখা যায় হরহামেশাই। তারা কোনো মূর্তির পূজা করে না ঠিকই, কিন্ত সন্তানাদি বা চাকুরি-ব্যবসার উন্নতির জন্য মাজারে-মাজারে বা পীরের দরবারে ধরনা দেয়। অথচ পৃথিবীর সকল মানুষ একসাথে তাদের প্রয়োজনের কথা বলতে শুরু করলে, আল্লাহ সবার কথাই আলাদা-আলাদা করে শুনবার ক্ষমতা রাখেন। তাই বিষয়টি আমাদের গভীরভাবে স্টাডি করা দরকার । আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সরাসরি আল্লাহর সাথে নিজেকে কানেক্ট করে নিই। তাঁর ক্ষমতায় যেন কাউকে শামিল না করি। (দেখুন-_বুখারি, ৩৪২৮; মুসলিম, ১২৪) :: এ-সুরার ১২ নং আয়াতে_আল্লাহর দ্বীনের পথে যারা দাওয়াতের কাজ করবে, তাদের জন্য--একটি গুরুত্বপূর্ণ সবক রয়েছে: “আর আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি যেন সবার আগে ইসলাম গ্রহণ করি।” নবি $& সবাইকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন, তাই আল্লাহ তাআলা তাঁকেই সবার আগে ইসলাম গ্রহণের আদেশ দিলেন। এ-থেকে বোঝা যায়__যে আহ্বায়ক হয়, মানুষকে রবের দিকে ডাকে, তার কর্তব্য হলো, প্রথমে সে নিজেই রবের আদেশ-নিষেধগুলো মেনে চলবে। সুতরাং আমরা যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিই-বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে-তাদের সবার জন্য জরুরি হলো, প্রথমে নিজেকে রবের রঙে রাঙানো। নিজের পরিবারের দ্বীনি খোঁজ-খবর রাখা। এমন যদি হয় যে, সবাইকে যে-পথের দাওয়াত দিই, আমি নিজেই তার উলটো পথে চলি; তা হলে পরিণতি হবে ওই অন্ধের মতো, যে নিজের প্রদীপ দিয়ে অপরকে আলো বিলায়, কিন্তু নিজেকে জ্বালিয়ে দেয়। এমন অনেক মানুষ আছে, যাদের আহ্বানে সাড়া দিয়ে লোকজন জান্নাতে যাবে। অথচ তারা নিজেরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের দাউদাউ করা আগুনে। র (দেখুন--তাবারানি, ১৬৮১; আবুশ শাইখ, আমসালুল হাদীস, ২৭৬) 29: এ-সূরার ১৮ নং আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বলে দেওয়া হয়েছে। যারা মনোযোগী হয়ে শোনে এবং ভালোটা মানে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন এবং তাদের বুদ্ধিমত্তার তারিফ করেছেন। তারা কুরআনের বাণীও শোনে, আবার অন্যান্য কথাও শোনে। অতঃপর কুরআনের অনুসরণ করে। আমরাও বিভিন্ন ধরনের বক্তব্য শুনি, হরেক-রকমের বই পড়ি। তবে যা শুনি বা পড়ি, তার যতটুকু কুরআন-সুন্নাহ সঙ্গে মেলে, যেগুলো উত্তমের সংজ্ঞায় পড়ে--কেবল সেগুলো গ্রহণ করব। (দেখুন_মালিক, আল-মুআত্তা, ২৮৯৯; ইবনু হাজার আসকালানি, হিদায়াতুর রুওয়াত, ১/১৪০)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।