রঃ এ-সুরার আগের সূরা হলো-_সূরা সোয়াদ; যা ] শেষ করা হয়েছে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে : “এ তো বিশ্ববাসীকে স্মরণ-করিয়ে-দেওয়াররি পয়গাম মাত্র।” আর সূরা যুমার শুরু করা হয়েছে টঁ এই বাণী দিয়ে : “এ-কিতাব ধীরে ধীরে নাধিল ১ আল্লাহর পক্ষ থেকে।” এ যেন বলা হলো, 4 )ং / তার পাওনা তাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে।” মক্কার কাফিরদের অত্যাচার তখন আর সহ্য করা যাচ্ছে না। কিছু মুমিন হাবশায় হিজরত করার জন্য তৈরি হচ্ছেন। এমন সময় এই সুরাটি নাধিল হয়। যেখানে বেশিরভাগ কথাই মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছে। আল্লাহ তাদেরকে এসব অনাচার থামিয়ে এক আল্লাহর গোলামি করার আদেশ দিলেন। পাশাপাশি নবিজির মিশনের উদ্দেশ্যও জানিয়ে দিলেন তিনি। মানুষ যেন শত মূর্তি বাদ দিয়ে কেবল এক আল্লাহর ইবাদাত করে, তাঁর সাথে আর কাউকে শরিক না করে। আর জুলুম হয়ে গেলে তাওবা করে যেন তাঁর দিকেই ফিরে আসে। ঈমানদারদেরকে সাত্বনাও দেওয়া হয়েছে এ-সূরাতে। অত্যাচারের মুখে তারা যেন ঈমান হারিয়ে না বসে। বরং আল্লাহর ইবাদাত করতে বাধা এলে, যেন হিজরত করে অন্য কোথাও চলে যায়। আল্লাহর দুনিয়াটা অনেক বড়। মুশরিকরা এ-ও চাইত, কোনোভাবে নবিজিকে যদি বাগে আনা যায়! হোক সেটা লোভ কিংবা ভয়-ভীতি দেখিয়ে। কিন্তু তাদের সে আশা নস্যাৎ করে দেয় এই সুরা। আল্লাহ পরিষ্কার করে বলে দেন_তারা যা করতে পারে, করুক। তুমি তোমার কাজ চালিয়ে যাও। মোটকথা, শির্ক বাদ দিয়ে এক আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানাতে, আর মুমিনদের মাঝে সাহস সঞ্তার করতে এ-সূরা নাধিল রা হয়েছে। রি (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৬/৪৩৬; তাফহীমুল কুরআন, ১৩/১২৬)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।