Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

স্মরণ-রাখার-বিষয়টি হলো--যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, তাদের জন্য আছে সুন্দর ঠিকানা-স্থায়ী আনন্দের জান্নাত। এরপর সেই জান্নাতে কী কী নাজ-নিয়ামাত থাকবে, সেগুলোর বিবরণও আল্লাহ তুলে ধরলেন। দুনিয়াতে মানুষ যে সুখের পেছনে হন্যে হয়ে ছুটে বেড়ায়, সেই সুখের সন্ধান আল্লাহ-ই আমাদেরকে দিচ্ছেন। তা-ও আবার সাময়িক আনন্দের ধোঁকা নয়, একেবারে চিরস্থায়ী আনন্দের জান্নাত। যার সুখ-শান্তি কখনো ফুরাবে না। কোনোকিছুর অভাব বোধ করবেন না এক মুহূর্তের জন্যও। তবে এই সুখ-লাভের ক্ষেত্রে শুরুতেই আল্লাহ একটি শর্ত জুড়ে দিয়েছেন। আর সেই শর্তটি হলো: আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ব্যস, এতটুকুই! তো, শুধুমাত্র আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকলেই যদি এত এত পুরস্কার পাওয়া যায়, তা হলে এজন্য চেষ্টা তো করা উচিত-ই। সামান্য কণ্টা দিন একটু ভালো থাকতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া বোকামি ছাড়া আর কী হতে পারে! রবির তর 40. «এটি বরকতময় কিতাব, যা আমি তোমার কাছে নাধিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তাভাবনা করে এবং বিবেকবান লোকেরা (সেগুলো) স্মরণ রাখে ।” সূরার ২৯ নং আয়াত থেকে আমরা জানতে পারি_-কুরআন নাধষিলের একটি উদ্দেশ্য হলো, এর বার্তাগ্ুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা এবং তা স্মরণ রাখা । সুতরাং কুরআন দ্রুত পড়ার চেয়ে ধীরে ধীরে সঠিকভাবে উচ্চারণ করে পড়াই উত্তম। কেননা, ভ্রুত পড়লে অনুধাবনের সময়ই মেলে না। আর আস্তে আস্তে পড়া হলে তাদাব্বুর করার সুযোগ পাওয়া যায়। অথচ কত দ্রুত পড়া যায়, আমরা সেই চিন্তায় থাকি। মনে রাখবেন- আল্লাহর রাসূল &্ বলেছেন, সর্বোত্তম যিকির হলো কুরআন তিলাওয়াত। এর চেয়ে উত্তম যিকির আর নেই। (দেখুন- মুনাবি, ফাইযুল কদীর, ১৩০৫; ইবনু কাসীর, ৬/৪১৮) 4 কাফিররা জাহান্নামে যাওয়ার পর বলবে, “আমাদের কী হলো! দেনিয়ায়) আমরা যাদেরকে খারাপ লোক হিসেবে গণ্য করতাম, সেসব লোককে জোহান্নামে) দেখছি না কেন!' এটি এই সূরার ৬২ নং আয়াত। আপনার আশপাশে তাকিয়ে দেখুন-_কাফির-বেঈমানরা মুমিনদেরকে অত্যন্ত মন্দ আর খারাপ হিসেবেই গণ্য করে। অত্যন্ত নিচু চোখে দেখা হয় তাদেরকে । তাই আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, কাফিররা যখন জাহান্নামে জ্বলবে, সেখানে একজন মুমিনকেও দেখতে না পেয়ে বলতে থাকবে-_-ওই লোকগুলোকে দেখছি না কেন? অপ্রিয় হলেও সত্য- আমাদের সমাজেও যারা ঈমানে-আমলে একটু এগিয়ে, তাদেরকে অবহেলা করা হয়। হয়তো তাদের তেমন অর্থকড়ি থাকে না, দামি জামা-কাপড়, গাড়ি-বাড়ি থাকে না। কিন্তু তাদের অন্তরটা থাকে হিদায়াতের নূরে ভরপুর। দুনিয়াতে না পেলেও, পরকালে আল্লাহর কাছে তারা যথাযোগ্য সম্মান পাবে। | (দেখুন-_তাবারি, অফসীর, ১৫/২২৪)

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।