রঃ এূরার আগের সূরা হলো-সূরা সাফফাত; যার শেষে আল্লাহ তাআলা বলেন: “আচ্ছা, |ঁতী [নট নবিজির চাচা আবু তালিব। মারা যাওয়ার সময়ও সে ঈমান আনেনি। তবে নবিজির কাজে কোনোদিন বাধাও দেয়নি। বাধা তো দূরের কথা, বরং সব সময় তাঁর মাথার ওপর বটের ছায়ার মতো অটল ছিল। তার জন্যই মক্কার কাফিররা কোনোদিন নবিজির গায়ে হাত তোলার সাহস করেনি। সেই আবু তালিব তখন বিছানায় পড়ে গেছে। কাফির নেতারা তাই সব এক হলো। আর নিজেদের মধ্যে বলাবলি করল: 'এই বুড়ো মরে যাচ্ছে। তার আগে চলো, তার কাছে গিয়ে বলি, তিনি যেন তার ভাতিজা ও আমাদের মধ্যে একটা ফায়সালা করে দেয়। সে মারা যাওয়ার পর আমরা মুহাম্মাদের গায়ে হাত তুললে, লোকে মন্দ বলবে । বলবে, দেখো, চাচা মরার পর মুহাম্মাদের গায়ে হাত পর্যন্ত তুলছে! সে বেঁচে থাকতে কখনো এই সাহস করেনি।' আবু তালিবের কাছে ওরা গিয়ে আর্জি জানাল-_মুহাম্মাদ যার খুশি তার উপাসনা করুক, কিন্তু আমাদের মূর্তির নিন্দা যাতে না করে। আর আমাদের কাউকে যাতে তার ধর্মের দিকে না ডাকে। আবু তালিব তাদের কথা শুনে নবিজিকে ডাকল। তাঁকে সবকিছু খুলে বলল। তখন নবিজি জবাব দিলেন-_চাচা, আমি তো তাদেরকে এমন এক কালিমার দিকে ডাকছি, যেটির মাধ্যমে তারা গোটা আরবের নেতা হবে, অনারবরা তাদেরকে জিযিয়া-কর দেবে। আর সেটি হলো-_লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে কাফির নেতারা রাগে গজগজ করতে করতে উঠে গেল। ওদের সেই ক্ষোভ আর আক্রোশের জবাব দিতেই এ-সুরার শুরুর দিকের আয়াতগুলো নাধিল করা হয়েছে। এ ছাড়াও নয়টি জাতির কাহিনি তুলে ধরে লোকদেরকে সাবধান করা হয়েছে। জানানো হয়েছে অবাধ্যতার পরিণতি । (দেখুন-_নাসাঈ,.৪৫৬; তিরমিযি, ৩২৩২; আবু ইয়ালা, ২৫৮৩)
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।