১১ টি এই সূরার ১১৩ নং আয়াতে আল্লাহ বলেন, “আর তার (ইবরাহীম) ও ইসহাকের ওপর করুণা-বর্ষণ করি। অবশ্য তাদের দুজনের বংশধরদের মধ্যে কিছু লোক সুন্দরভাবে দ্বীন মেনে চলছে, আর কিছু লোক নিজেদের ওপর স্পষ্ট অন্যায় করে যাচ্ছে!" এখানে আমাদের লক্ষ্য করার বিষয় দুইটি-(১) ভালো লোকের বংশধর হলেই-যে কেউ নিজে ভালো বলে গণ্য হবে, তা নয়; আর (২) বংশধরদের কারও অন্যায়ের দরুন পূর্বপুরুষের মহত্ব কমে না। যেমনটা কমেনি ইবরাহীম বা ইসহাক ৬্র-এর। এই আয়াতটা নিয়ে একটু গভীরে গিয়ে আমাদের চিন্তা করা দরকার। পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ সত্যিকার অর্থেই আল্লাহর একনিষ্ঠ গোলাম ছিলেন। তাই বলে ইলম-আমল ছাড়া পীরের বংশধরও পীর হবে_এমন কথার কোনো ভিত্তি নেই। আবার কোনো মানুষ পীর সেজে সবাইকে ধোঁকা দিলে, তার পূর্বপুরুষদের নেক ব্যক্তিরা খারাপ হয়ে যান না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সত্যিকারের আল্লাহওয়ালাদের চিনে নিতে হবে। (দেখুন-_কুরতুবি, অফসীর, ১৫/১১৩) :9: ইবরাহীম & ছিলেন 'খলীলুল্লাহ'। মানে আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু। অর্থাৎ যার অন্তরের সামান্য একটা অংশও আল্লাহ ছাড়া অন্য কেউ দখল করতে পারে না। অন্তর আর কারও দিকে একবিন্দুও ঝুঁকে না। ইবরাহীম ৮ তেমনই ছিলেন। তাঁর ঘর আলোকিত করে একসময় দুনিয়ায় এলেন ইসমাঈল ৪ ৷ একেবারে শেষ-বয়সে পাওয়া সন্তান। তার জন্য একটু টান তো হৃদয়ে আসবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর চাওয়া ছিল ভিন্ন। 'খলীল' হতে হলে পুরো অন্তর জুড়ে কেবল মহান আল্লাহ তাআলাই থাকবেন। তাই হুকুম দিলেন, কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য কুরবান করতে হবে। এই সুরার ১০১-১০৭ নং আয়াতে এসেছে এই ঘটনা। তো আদেশ অনুযায়ী, ইবরাহীম ৮& ছুরি চালিয়ে দিলেন ছেলের গলায়। এ-সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, “নিঃসন্দেহে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা।” আল্লাহ দেখলেন, ইবরাহীম & এর হৃদয়ের সবটুকু জুড়েই রয়েছে রবের কাছে আত্মসমর্পণ। তখন তিনি &»-কে বাঁচিয়ে দিলেন আপন মহিমায়। এখান থেকে আমাদের নেবার বিষয় হলো-_পুরো অন্তরটা সঁপে দিতে হবে শুধু আল্লাহকে । তবেই আসবে আল্লাহর অপার সাহায্য । (দেখুন- বুখারি, ১৬, ৬৯৪১; মুসলিম, ৪৩, ২৯৮৫) : কুরআনের অনেক আয়াতেই দেখা যায়, জান্নাতিদের একটি কাজ হবে__ মুখোমুখি বসে একে অপরের সঙ্গে আলাপ করা। এই সুরার ৫০ নং আয়াতেও তা উল্লেখ করা হয়েছে। আমাদের জানা কথা-জ্ঞনীরা তন্ন নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। জান্নাতেও এই ব্যবস্থা থাকবে। সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ উঠবে, নতুন নতুন জ্ঞানের দিগন্ত উন্মুক্ত হবে, অজানা সব রহস্য উন্মোচিত হবে; যা কেউ কোনোদিন জানেনি। তাতে এমন প্রশান্তি অনুভূত হবে, যা ভাষায় ব্যক্ত করার সাধ্য কারও নেই। আর এই বিষয়টি তিনি বেশ কয়েক জায়গায় আমাদেরকে জানিয়েছেন। যেন আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়ার বেড়া টপকানো আমাদের জন্য সহজ হয়। দুনিয়াই যেন গিলে না ফেলে আমাদের সবটুকু সময়। (দেখুন_ইবনু মাজাহ, ৪১০৬)
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।