এক শডান্বে কণআন৭ | ২১৩ / এ-সূরার আগের সূরা হলো-সূরা 0 ইয়া-সীন; যার শেষে আল্লাহ সম্পর্কে বলা 0. শী হয়েছে, “পবিত্র তিনি_যাঁর হাতে সবকিছুর কর্তৃত্ব” । এই সূরাটির শুরুতেও আমরা ॥$ একই কথার প্রতিধ্বনি দেখতে পাই, |) ১ নেব হস ২ তি, অধিপতি সূর্য ও ই | ১২২ ২২ /৫ সির ১. ইবরাহীম ৬ একরাতে স্বপ্ন দেখলেন- তাঁর সবচেয়ে আদরের ছেলে-_ ইসমাঈলকে তিনি কুরবানি দিচ্ছেন। নবিদের স্বপ্ন তো আর সাধারণ মানুষের স্বপ্নের মতো না। তিনি বুঝতে পারলেন- আল্লাহ সত্যিই ইসমাঈলকে কুরবানি দিতে বলছেন। ছেলেকে বিষয়টা জানালে সে বলল, বাবা! আল্লাহ আপনাকে যেই আদেশ দিয়েছেন, আপনি তা পালন করুন। আমাকে ধৈর্যশীলই পাবেন, ইন শা আল্লাহ। ২. মাক্কি যুগে কাফিরদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এত কষ্ট সইতে না পেরে বহু মুসলিম বাধ্য হয়ে দেশ ছেড়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ কাফিরদেরকে সতর্ক করেছেন। তবে সবচেয়ে বড় ম্যাসেজটা এসেছে মুমিনদের জন্য । শেষ হাসিটা যে মুমিনরাই হাসবে, সেটি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। আর এজন্য মুমিনদের উচিত ধৈর্য ধরা । মুমিনরা সেই রক্ত থেকে এসেছে, যাদের পিতা আল্লাহর এক ইশারাতেই নিজ ছেলের গলায় ছুরি চালাতে সংকোচ করেননি । মুমিনরা ভীরু-কাপুরুষ নয়। জানের মায়া করে ঘরে বসে থাকা মুমিনের স্বভাব নয়। বরং সকল অত্যাচার সহ্য করার এবং প্রয়োজনে পালটা হামলা চালাবার শক্তি এজাতির আছে। এমন জানবাজ মুমিনদের জন্য সুসংবাদ তো থাকবেই । আর এই সুসংবাদ বাস্তবে ধরা দেয় মক্কা বিজয়ের মধ্য দিয়ে। মুমিনদের মনোবল বাড়ানোর জন্যই আল্লাহ তাআলা এ-সুরাটি নাযিল করেছেন। (দেখুন__ আলুসি, রূহুল মাআনি, ১২/৬৩; তাফহীমুল কুরআন, ১৩/৩৭)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।