চর্চা থেকে আমাদের বেরোতে হবে। তথ্য কিছুই নয়, দরকার হিদায়াত। কুরআনের একটা আয়াত পড়ে আপনি কতটা অনুভব করলেন, নিজেকে কতটুকু বদলাতে পারলেন, ওটাই আসল কথা। তবে হ্যাঁ, মূল হিদায়াত গ্রহণ করার পর, কুরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করাতে দোষ নেই। মূল ফোকাসটা ঠিক রেখে সুক্ষ বিষ্লোষণ, তথ্য, ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে। (দেখুন-_তিরমিযি, ২৩১৭; ইবনু মাজাহ, ৩৯৭৬) “আযযা (62) থেকে এসেছে আধীয। শব্দটির একটি অর্থ: ক্ষমতাধর, শক্তিশালী । যাঁর ক্ষমতা সমস্ত আসমান-জমিন জুড়ে। কেউ তাঁর ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না। যাঁর কাছে সকলের নিরাপত্তা চাওয়া উচিত। তাঁর বিরুদ্ধে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না৷ আর আরেকটি অর্থ: সম্মানিত। তো, আল্লাহর আযীয নামটি আমাদের শেখায়_মুসলিম হিসেবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবতে হবে। যখন আযীয আছেন, আমার ক্ষতি করবার সাধ্য কার? যখন আযীয আছেন-_-যিনি সম্মানের মালিক-_তিনি যদি সম্মান দেন, তবে আমায় কে আর লাঞ্ছিত করতে পারে? তিনিই আল-আযীয-_সকল রাজার রাজা, রাজাধিরাজ। যখনই কোনো বিপদের মুখে পড়বেন, গভীর উপলব্ধির সাথে এই নামটি স্মরণ করবেন; দেখবেন অনেকটা হালকা অনুভব করছেন নিজেকে। (দেখুন-_ঝাজ্জাজ, তাফসীরু আসমায়িল্লাহিল হুসনা, ৩৩) লালন-পালন করা। পরিমাণ-মতো পরিচর্যা করা । একজন কৃষকের কথা চিন্তা করুন। সে তার খেতে পরিমাণ-মতো পানি দেয়। একবারে এত পানি দেয় না যে_ চারাগুলো পানির নিচে তলিয়ে যাবে অথবা বীজগুলো ভেসে যাবে। সে সার দেয় পরিমাণ-মতো। ওষুধ দেওয়ার সময়ও রয়ে-সয়ে দেয়। এত বেশি দেয় না যে-_পোকা-মাকড় তো মরবেই, সঙ্গে শস্যগুলোও মারা পড়বে! এটাকেই বলে তারবিয়া। আল্লাহ_-আমাদের রব-তিনি কেবল আমাদের প্রতিপালন করেন না। বরং অতি যতনের সঙ্গে পরিচর্যা করেন। মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত--:তিনি আমাদের পরিমাণ-মতো অক্সিজেন দেন, দরকার-মতো সূর্যের আলো দেন, বাতাস দেন। এক মুহূর্তের জন্যও যদি সূর্যের আলোটা সরাসরি_ছাকনি ছাড়া-আমাদের শরীরে পড়ত, আমরা সঙ্গে সঙ্গে জ্বলে-পুড়ে ঝলসে যেতাম। সুবহানাল্লাহ! তিনিই আমাদের রব। রিকভার
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।