Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

আগের তিনজন রাসূলকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য কেইস-স্টাডি। আগের নবিদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখব, তাদের প্রত্যেকেই তার জাতির কাছ থেকে আঘাত, অপমান ও অপবাদের স্বীকার হয়েছেন। তাই এখনকার দাঈদেরও এসব কিছুর মোকাবেলা করতে হবে। তার ওপর, তখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর পেশাদার কেউ ছিল না। মানে, মিডিয়া ছিল না। আর এখন তো সেসবে সমাজ ভরতি। সত্যিকারের দাঈ দেখলেই, তাদের ওপর হামলে পড়ার তালে থাকে। বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে মানুষের সামনে তাদেরকে 'খারাপ' বানাবে। এরপর শুরু করবে মূল পর্ব_অর্থাৎ আগেকার লোকদের মতো অত্যাচার-নিপীড়ন। (তিরমিযি, ২৩৯৮; ইবনু মাজাহ, ৪০২৩) আল্লাহ তাআলা এ-সুরার ১৩-৩২ নং আয়াতে একটি জাতির উদাহরণ পেশ করেছেন। কিন্তু সেই জাতির নাম-পরিচয়, কোথায় তাদের বসতি-_কিছুই উল্লেখ করেননি। এমনকি তিনজন রাসূল যে পাঠানো হয়েছে, তাদের কারোর নামও বলা হয়নি। তো, কুরআন কীভাবে ইতিহাস বর্ণনা করে তা এখান থেকে আমরা বুঝে নিতে পারি। সাধারণত তথ্যের চেয়ে আইডিয়ার ওপর কুরআন অধিক গুরুত্ব দেয়। ঠিক এখানটাতেই কুরআন অন্য যেকোনো ইতিহাস বইয়ের চেয়ে আলাদা। অত নাম-ধাম মুখস্থ করে জনগণের কী লাভ? আমাদের প্রয়োজন ঘটনার মোদ্দাকথা। দরকার-_শিক্ষা নেওয়া। দুঃখের কথা এই- আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কেবলই তথ্য নেয়। আর পাবলিক-লেকচারে সেসব তথ্য হড়গড়িয়ে এমনভাবে উগড়ে দেয় যেন বিদ্যার জাহাজ! যাহোক, আসহাবে কাহফের ঘটনা পড়লেও দেখা যায়, যুবকদের সংখ্যা ক'জন ছিল--তা বলা নেই। কিন্তু আমরা বানিয়ে নিলাম-_তারা সাতজন । মানে, কুরআন গুরুত্ব দিতে বলল টেক্সটের ওপর। আর আমরা গুরুত্ব দিই কুরআনে যা আসেনি, সেগুলোর ওপর। একেবারে গল্প ফেঁদে-বসা যেটাকে বলে! বাঙালি আবার গাল-গল্পে এমনিতেও এককাঠি সরেস। আর সরেস হবার পেছনে কিছু কারণও আছে। পুরান-আমলে গ্রাম-বাংলায় কবি, গায়ক আর ছড়াকারদের বেশ আনাগোনা ছিল। সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠোনে গোল-হয়ে বসত। তারপর শুরু হতো আজগুবি কেচ্ছা-কাহিনি কিংবা সুর করে পুথিপাঠ। এখন তো চটকদার গাল-গল্প ওয়াজ-মাহফিলেও চলে আসছে। এমনকি জুমুআর খুতবা-জনগণকে বার্তা ০ সত সত ৯৯৯৯১২১২২০৯ ১০ ও .....+ |

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।