Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ 610
📝 Text 📖 PDF

|. ধর্থটর্মপরগ্ | কুরআন পাঠিয়েছেন আল্লাহ সহজ ও প্রাঞ্জল করে। সবার জন্য বোঝার উপযোগী করে। কিন্তু আরবি ভাষা জানা না-থাকায়, আমরা অনেকেই কুরআন পাঠের আসল স্বাদটা নিতে পারি না। তা ছাড়া হাল-আমলে ব্যস্ততার তো শেষ নেই! এই ব্যাপারটা আমাকে খুব ভাবাত। এমন হলে কেমন হয়-প্রত্যেকের সংগ্রহে একটা বই থাকবে, যেখানে একনজর চোখ বোলালেই এক-একটা সূরার মূলকথা হৃদয়ে গেথে যাবে! মাথায় একটা চমৎকার ম্যাপ হয়ে থাকবে! ভাষাটাও হওয়া চাই সহজ-সরল, ঝরঝারে। যেন পড়তে বেশ আরাম লাগে। এসব ভাবনা প্রতিনিয়তই আমাকে তাড়িয়ে বেড়াত। এদিকে আল-আজহার ও মালয়েশিয়াতে পড়াকালীন, কুরআন নিয়ে নানারকম বই পড়ার সুযোগ হয়েছে। কোনোটার প্রেজেন্টেশন খুবই হৃদয়কাড়া। কোনোটি আবার বেশ তথ্যবহুল। তা ছাড়া দাওয়ার কাজে সুদূর আফ্রিকা থেকে ্যামেরিকা এবং মধ্যপ্রাচ্য-সহ নানান দেশে পাড়ি জমিয়েছি। আগ্রহ নিয়ে ঘুরে দেখেছি সেখানকার বড় বড় লাইব্রেরিগুলো। সুবহানাল্লাহ! কুরআনের ওপর যে কত শত গ্রন্থ লেখা হয়েছে, তার কোনো হিসেব নেই। সেসব দেখে কুরআন নিয়ে একটা ব্যতিক্রমী কাজ করবার আকাঙ্া, দিন দিন বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ! এরপর কুরআনের ওপর ব্যতিক্রমী উপস্থাপনার কয়েকটি কিতাব আমার দৃষ্টিগোচর হয়। সবগুলো কিতাবই_ইনফোণথাফিক। মাইভ-ম্যাপিং করে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। সেসব বইয়ের মধ্যে দু-চারটির নাম না-বললেই নয়। ১. বিতাকৃতু সুওয়ারিল কুরআন (১58১১, ০৪৬) ; ২. বিতাকৃতৃত তা'রীফি বি-সুওয়ারিল মুসহাফিশ শরিফ (-১/এ।4০৮০।১৯৪-৪/।০৪৬) ; ৩. মাআলিমুস সুওয়ার (১৯।4০) ; 8. চুর০খ/ ০৮ 0েঘাঞ্। 9) 41101878018 38010 ) ৫. 0018110101801210018110 0016 09 11850001178. এগুলোর প্রত্যেকটিরই কিছু-না-কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু সবগুলো বইতেই কমবেশি ঘাটতি রয়ে গেছে। কোনোটায় হয়তো তথ্যের চেয়ে কালার-ডিজাইনের ওপরই বেশি ফোকাস করা হয়েছে। কোনোটা আবার খুবই সংক্ষিপ্ত আকারের; ব্যাখ্যা-বিশ্লেষণ তেমন একটা নেই, মোটাদাগে কিছু কী-ওয়ার্ড লিখে রাখা হয়েছে। আরও বুঝতে পারলাম-_কিছু বইয়ে তুরাসি ধারাটি সামনে রাখা হয়নি। মানে, প্রাচীন তাফসীরগুলো সেভাবে কাভারেজ পায়নি। যাহোক, ইনফোথ্াফিক উপস্থাপনা, ডিজাইন ও ম্যাপিংয়ের মোটামুটি একটা ধারণা এ বইগুলো থেকে পাওয়া গেল। বাকি কাজটা আমার জন্য সহজ। গত প্রায় একযুগ ধরে আমি কুরআন গবেষণা করছি। তাফসীর করতে গিয়ে আমাকে শতশত নোটস নিতে হয়েছে বিভিন্ন সময়ে। আমার সেসব পঠন-পাঠন ও চিন্তা-গবেষণার সারনির্যাসই হলো 'এক-নজরে কুরআন গ্রন্থটি । কুরআনের কমন কিছু ফিচার আরবি ও ইংরেজি ইনফোথ্রাফিক বইগুলোতেও পাওয়া যাবে। তবে 'এক-নজরে কুরআন" গরস্থটিতে আমি আমার নিজস্ব চিন্তার আলোকে আরও বেশ কিছু দৃষ্টিভঙ্গি যুক্ত করেছি। যেমন : মেজর থিম, কজ আ্যান্ড ইফেট্ট, কেইস-স্টাডি, গতিপথ, ওভারভিউ, শানে নুযুল, ফজিলত, কিছু শব্দ জানতেই হয় ইত্যাদি। শানে নুযুলের ক্ষেত্রে বিশুদ্ধ হাদীসে যেগুলো প্রমাণিত, সেগুলো তো অবশ্যই এনেছি। আর বাকি সূরাগুলোর ক্ষেত্রে বিভিন্ন তাফসীর-্রস্থের আলোকে নাধিলের প্রেক্ষাপট উল্লেখ করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে প্রতিটি সূরারই কোনো-না-কোনো ফজিলত তুলে এনেছি হাদীসের বিশাল ভান্তার থেকে। মোটকথা এই বইটির প্রতিটি ফিচারই ভাবনার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে, ইন শা আল্লাহ। পাঠকরা গাবেন কুরআন বোঝার সত্যিকার আনন্দ। আমি চাই বাংলা ভাষায় কুরআনের ওপর এরকম আরও অনেক কাজ আসুক।

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.