সপ একনজরে কুগস্সান ২ অনলাইন জগতে তো আজকাল 'জ্জনী-গুণী'র অভাব নেই। ফেসবুক, ইউটিউব, ব্লগ-সহ আরও কত কত প্র্যাটফর্ম আর কতশত জ্ঞানের বাহার। ইসলাম নিয়ে বহু ব্লগারের 'চুলকানি' যেন (গু নোভাবেই থামানো যায় না। রাসূলের পবিত্র জীবনী নিয়ে নানাবিধ আপত্তি এদের। কুরআন আসমানি কিতাব নাকি অন্য কারও বানানো কিতাব, তা নিয়েও এদের জল্পনা-কল্পনার শেষ নেই। তারা কুরআনের নানা অপব্যাখ্যা করে, রসিয়ে-কষিয়ে উপস্থাপন করে নিজেদের মনমতো ৷ এসব বিষয়কে এমনভাবে তুলে ধরে, যেন আসলেই তাদের দাবি একেবারে সত্য! কিন্তু একটু যাচাই করে দেখুন, ইসলাম নিয়ে এদের বেসিক তন্সান পর্যন্ত নেই। মাথায় যতটুকু ঘিলু আছে, তা দিয়ে শুধু ইসলামের বিরোধিতা করার কাজই করে সারাদিন। নির্বোধ এই লোকদের অন্তিম পরিণতি ভেবে আফসোস হওয়াটা খুবই স্থাভাবিক। কিন্তু এই সূরার ৮ নং আয়াত স্পষ্ট করে জানিয়ে দেয়_এসব বিকৃতমনাদের নিয়ে আফসোস করার কিছু নেই। যারা স্বেচ্ছায় ভুল পথে চলতে চায়, আল্লাহ তাদেরকে সেই পথে চলবার সুযোগ দেন। তাই এই আয়াতটি নিয়ে আমাদের সবাইকে চিন্তাশীলতার পরিচয় দিতে হবে৷ চোখে ধাঁধা লাগানো যাবে না। (দেখুন--বাগাবি, তাফসীর, ৬/৪১৩) “তুমি কি ভেবে দেখোনি-_আল্লাহ আকাশ থেকে পানি নামিয়ে আনেন, এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি রং-বেরঙের ফল? পর্বত-শ্রেণিতে রয়েছে সাদা, লাল ও কাকের মতো কুচকুচে কালো বিচিত্র রঙের পথ। মানুষ, জীবজন্ত ও গবাদিপশুর মধ্যেও রয়েছে অনুরূপ রঙের বৈচিত্র্য।” এ-সূরার ২৭-২৮ নং আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ভাবার জন্য অনেকগুলো উপাদান দেখালেন। সেগুলো নিয়ে চিন্তার গভীরে ডুব দিলে বোঝা যায়_আল্লাহর সৃষ্ট এই বিশ্ব-জাহানে কোথাও একঘেয়েমি ও বৈচিত্র্যহীনতা নেই। একই মাটি ও একই পানি থেকে বিভিন্ন প্রকার গাছ উৎপন্ন হচ্ছে। আল্লাহর সৃষ্টিতে রয়েছে নানা বৈচিত্র্য। একই বাবা-মা'র দুটি সন্তানও সবদিক দিয়ে একরকম হয় না। মহাবিশ্বের এই বৈচিত্যই জানিয়ে দিচ্ছে যে, এর নির্মাতা মহাপরাক্রমশালী, তাঁর প্রজ্ঞা নজিরবিহীন। তুলনাহীন তাঁর নির্মাণ-কৌশল। তিনি একই জিনিসের কেবল একটি মাত্র নমুনা হাজির করেননি । বরং তাঁর কাছে প্রত্যেকটি জিনিসের জন্য রয়েছে অগণিত ডিজাইন। এ ছাড়া মানবিক প্রকৃতি ও বুদ্ধি-বৈচিত্র্য সম্পর্কে গবেষণা করলে, যেকোনো ব্যক্তি এ-কথা বুঝতে পারে যে, এটা কোনো আকশ্মিক ঘটনা নয়। বরং প্রকৃতপক্ষে অতুলনীয় সৃষ্টি-জ্ানের নিদর্শন। এ-কথার স্বপক্ষে প্রমাণ হলো- মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রবৃত্তি, কামনা, আবেগ, অনুভূতি, ঝোঁক ও চিন্তাধারার মধ্যে ভিন্নতা। আর এ-কথা সুস্পষ্ট যে, বৈজ্ঞানিক পরিকল্পনা যেখানেই পাওয়া যাবে, অনিবার্ধভাবে সেখানেই থাকবে এক বিজ্ঞানময় সত্তার উপস্থিতি। বিজ্ঞানী ছাড়া বিজ্ঞানের অস্তিত্বকে কল্পনা করাও অসম্ভব। সুতরাং সুস্থ চেতনার কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না। বরং আল্লাহর সুনিপুণ সৃষ্টি দেখে বিনয় ও কৃতজ্ঞতায় তাঁর রতি রানির (দেখুন--ইবনু কাসীর, অফসীর, ৬/৩০৭)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।