শির্কে লিপ্ত একটা জাতিকে একজন মানুষ বারবার এক আল্লাহর দিকে ডাকছেন। তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। তাদেরকে ভালো কাজ করতে বলছেন। আর খারাপ কাজ করতে নিষেধ করছেন। আর ওদিকে ওই জাতির লোকেরা নানা সলা-পরামর্শ করতে লাগল। তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইল। মক্কার মুশরিকরা ঠিক এমনটাই করেছে আল্লাহর রাসূল প্-এর সাথে। তখন আল্লাহ এই সূরা নাধিল করে তাদেরকে সাবধান করে দেন। অবশ্য সাবধান করা হয়েছে খুব মোলায়েমভাবে। প্রথমদিকে উপদেশ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে। আর এ-কথাটাও জানিয়ে দিলেন- তোমরা এই যে এত চক্রান্ত করছো, এগুলো তো রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। বরং সেই চক্রান্তে তোমরাই ফেঁসে যাবে। তোমরা যেমনটা ভাবছো, বাস্তবতা তেমন না। যাদের বিবেক আছে, তারা কখনো এমনটা ভাবতে পারে না। এভাবে কাফিরদেরকে আল্লাহর পথে ফিরে আসবার আহ্বান জানাতে এই সূরাটি নাধিল করা হয়েছে। (দেখুন-_বুরহানুদ্ীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৬/১-২; তাফহীমুল কুরআন, ১২/১৯৯)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।