এই সূরার ১৩-১৪ নং আয়াত থেকে আমরা জানতে পারি, সুলাইমান ৬ জিনদের দিয়ে নানা কাজ করাতেন। ওসব জিনকে আল্লাহ সুলাইমান %৯-এর অধীন করে দিয়েছিলেন। কিন্তু তাই বলে জিনরা যে মনের খুশিতে কাজ করত, তা কিন্তু না। তবে নবির ভয়ে না-করেও উপায় ছিল না। একদিন নবি নামাজে দাঁড়ালেন। এই দাঁড়ানো অবস্থাতেই তার মৃত্যু হয়। কিন্ত জিনরা তা জানতেই পারল না। তারা কাজ করে যেতে লাগল। শেষে উইপোকা যখন লাঠির ভেতরটা খেয়ে খেয়ে ফাঁপা করে দিলো, তখন নবি মাটিতে লুটিয়ে পড়লেন। সে-সময় জিনরা বুঝতে পারল- আরে, নবি তো অনেক আগেই মারা গেছেন! এখান থেকে আমরা একটা পরিষ্কার বার্তা পাই- অদৃশ্য বা গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ-ই জানে না। জিনরা আমাদের কাছে অদৃশ্য বটে, তাই বলে তারা কিন্তু অদৃশ্যের খবর জানে না। এজন্য যখন কাউকে দেখবেন- ব্যাটা জিন নিয়ে ব্যবসা ফেঁদে বসেছে, হাজারো সমস্যার সমাধান করে দিচ্ছে, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এসব ধান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। (দেখুন_তাবারি, তাফসীর, ১৯/২৪১; মুসলিম, ১৭৭; তিরমিযি, ৩০৬৮) . আল্লাহ তাআলা দাউদ %.এর পরিবারকে অনেক নিয়ামাত দান করেছিলেন। তাকে দিয়েছিলেন নুবুওয়াত ও রাজত্ব। তার শারীরিক গড়নও মজবুত ও শক্তিশালী বানিয়েছিলেন। তামা-লোহা হাতের স্পর্শেই গলে যেত। পশুপাখিরাও এসে তাদের সাথে তাসবীহ পাঠ করত। এ-সুরার ১৩ নং আয়াতে আল্লাহ এসব নিয়ামাতের শুকরিয়া আদায়ের আদেশ দিয়েছেন, “ও দাউদের পরিবার, তোমরা কৃতজ্ঞতা আদায়ের জন্য কাজ করো।” এই আয়াত থেকে আমরা বুঝতে পারি_কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কাজের মাধ্যমে। এজন্য আল্লাহর দেওয়া নিয়ামাতগুলোকে কেবল তাঁর আনুগত্যের কাজেই ব্যয় করতে হবে। তাঁর অবাধ্যতায় একটা পয়সাও যেন খরচ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। (দেখুন-ইবনু আবিদ দুনইয়া, আত-তাওয়াযু ওয়াল খুমুল, ৯৩; আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৬/৪৩) ৩. এই সূরার ৩৯ নং আয়াতে আল্লাহু তাআলা আমাদেরকে একটি দারুণ ওয়াদা দিয়েছেন “তোমরা তোঁর আদেশমতো) যা-কিছু খরচ করবে, তিনি তা পূরণ করে দেবেন; তিনিই সর্বোত্তম জীবিকা-দাতা।” আমরা তো মানুষের মোটিভেশন পেয়েই অনেক কিছু করে ফেলি। তা হলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন, তাঁর রাস্তায় খরচ করলে, তিনি তা পূরণ করে দেবেন_ সেখানে আর কীসের অপেক্ষা! দান করলে সম্পদ কমে না। বরং বাড়ে । অথচ আমরা সম্পদ বাড়ানোর আশায় দান করি না, বরং আরও সঞ্চয় করে রাখি । এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিন্তা করুন তো-আজকে যদি মৃত্যু এসে আপনাকে ছিনিয়ে নিয়ে যায়, কাল আপনার সম্পদ কি আর আপনার থাকবে? শুরু হবে ওয়ারিশদের টানাটানি। অথচ এর হিসেব কিন্তু দিতে হবে আপনাকেই। তাই আল্লাহর রাস্তায় দান না করে সম্পদের পাহাড় রেখে যাওয়া কোনো মুমিনের জন্য মানানসই নয়। উদার দিলে দান-সাদাকা করুন, দেখবেন--সম্পদে বারাকাহ আসবে। আলোয় আলোয় ভরে উঠবে আপনার ঘরদোর । (দেখুন-_ বুখারি, ৪৬৮৪, ৭৪৯৫-৭৪৯৬; মুসলিম, ৮৫৫, ৯৯৩, ২৫৮৮)
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।