এক নঞ্জর করআন ১৯৪ ১ খন্দকের যুদ্ধ। আরবের যত ইহুদি-মুশরিক আছে. সবাই একযোগে মদীনার ওপর হামলে পড়ল। মুনাফিকরাও গোলমাল বাধাবার তালে আছে। কাফিরদের দল বিশাল বড়। সে-তুলনায় মুসলিমের সংখ্যা খুবই নগণ্য । যেকোনো মুহূর্তে শক্রবাহিনী ভেতরে ঢুকে পড়তে পারে। তখন সবাইকে কচুকাটা করতে মোটেও সময় লাগবে না। তবে শেষ-পর্যস্ত আল্লাহর পরীক্ষায় পাশ করলেন মুমিনগণ। ঈমানের দৃঢ়তা নিয়ে কাফিরদের মোকাবেলা করে যাচ্ছিলেন তারা । আর সেই সময়েই আসমান থেকে নেমে এল আল্লাহর সাহায্য । কাফিরদের ওপর বইতে লাগল ভীষণ ঝোড়ো বাতাস। বাতাসের তোড়ে ঠিকমতো দাঁড়ানোই যেখানে দায়, সেখানে যুদ্ধ করবে কী! এক সময় লেজ গুটিয়ে পালাল কাফিরদের বিশাল বহর। যারা চান-_ইসলাম ছড়িয়ে পড়ুক পৃথিবীর কাঁচাপাকা প্রতিটি ঘরে, তাদের জন্য এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কেইস-স্টাডি। আল্লাহর পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের দাঈরা যদি এগিয়ে চলেন, তাদের জন্যও আল্লাহর সাহায্য নেমে আসবে, ইন শা আল্লাহ। (দেখুন-_মুসলিম ১৭৮৮: বাইহাকি, দালায়িলুন নুবুওয়াহ, ৩/৪৪৯-৪৫৪; আবু নুআইম, দালায়িলুন নুবুওয়াহু ২৫০০-৫০১) 0: 353509 8560853৬535 “ও নবি, আল্লাহ-ভীতির ওপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথামতো চলো না।” সূরার শুরুতে “ইয়া আইয়্যুহান নাবিষ্যু/ও নবি" এই সিটি বসি না হয়েছে। আর অন্যান্য নবিকে নাম ধরে ডাকা হয়েছে। এখান থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা নবি $-কে কতটা সম্মানিত করেছেন। আয়াতটিতে নবিজিকে আল্লাহ-ভীতির ওপর অটল থাকা এবং কাফির-মুনাফিকদের কথামতো না চলার হুকুমও দেওয়া হয়েছে। বাহ্যিক অর্থ এমনটাই-কিন্তু এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে মুসলিম উম্মাহকে । এ-দিয়ে বোঝানো হলো, নবির জন্যই যদি এই সুযোগ না থাকে, তা হলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কীভাবে! (দেখুন-_আবু ইয়ালা, ৮/২৪৬৬; আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, 8/৩৭৯) :ট: জাহিলি যুগে যারা দাসী বা নর্তকী ছিল, কেবল তারাই খোলামেলা পোশাকে বাইরে বের হতো । আর যারা মন্্রান্ত ঘরের নারী ছিল, তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখত। সেসময়কার বখাটেগুলো বেছে বেছে সেসব দাসী-নর্তকীদের উত্ত্যক্ত করত। কারণ ওরা জানত-_এই যে পর্দানশীল মেয়েগুলো, এরা সন্ত্ান্ত নারী। এদের সাথে বেয়াদবি করলে আর রক্ষে নেই! একটা সময় তথাকথিত আধুনিকতার হাওয়া লাগল সম্্রান্ত নারীদের গায়েও। তারাও চাইল একটু খোলামেলা পোশাকে চলতে । আর গণ্তগোলটা বাধল ওখানেই। বখাটেরা এখন তাদের দিকেও চোখ তুলে তাকাচ্ছে! মুসলিম সমাজে নারীরা উত্ত্যক্তের শিকার হবে, এ-তো ভাবাও যায় না। তাই আল্লাহ এই সূরার ৫৯ নং আয়াত নাধিল করলেন। নারীদের দিলেন পর্দার বিধান। তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো। তারা এখন থেকে আবারও সন্্রান্ত নারীর মর্ধাদা পাবে। সুতরাং, সিদ্ধান্ত এখন আপনার-আপনি কি দাসী-নর্তকীদের মতো খোলামেলা চলাফেরা করবেন, নাকি সন্ত্ান্ত নারীদের মতো পর্দার আড়ালে নিজেকে সুরক্ষিত রাখবেন (দেখুন-_তিরমিযি, ১১৭৩; ইবনুল আরাবি, আরিদাতুল আহওয়াযি, ৩/৯২)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।