এক, সরে করআ|ন। €ট সুরার শুরু-শেষ সম্পর্ক। সুরার শুরুতেই কাফির- মুশরিকদের কথামতো চলার বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, “আল্লাহ-ভীতির ওপর অটল বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এ-সূরাটি নাধিল হয়। প্রথমত, সে-সময়কার আরব সমাজে সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল। তবে মুশকিল হলো-আপন সন্তানদের জন্য যে নিয়ম-রেওয়াজ, দত্তক সন্তানদের বেলাতেও তারা সেই একই রেওয়াজ অনুসরণ করত। আল্লাহর রাসূল হিসেবে এই প্রথা ভেঙে দেওয়া নবিজির জন্য আবশ্যক ছিল। তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রী_যায়নাবকে বিয়ে করার কথা ভাবছিলেন। কিন্তু মুনাফিকরা এ-নিয়ে হাঙ্গামা করবে বা কুৎসা রটাবে, এই আশঙ্কায় সামনে আগাতে চিন্তা করছিলেন। আল্লাহ তাআলা তখন এই সূরায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পালক সন্তান আর নিজের ওরসের সন্তান কখনো এক হতে পারে না। তাই তাদের বেলায় নিয়ম-নীতিও এক হবে না। তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে যেয়ো না। তখন এই ঘোষণার পর যায়নাব ২-কে নবিজি বিয়ে করেন। এতে সত্যি সত্যিই কাফির ও মুনাফিকরা হই-হই কা বাধিয়ে বসে। আল্লাহ তাআলা এখানে তাদের কঠোর সমালোচনা করেছেন। এ ছাড়া খন্দক বা আহ্যাবের যুদ্ধে কাফিরদের অবস্থান ও বনু কুরাইযার বিশ্বাসঘাতকতার বিবরণ এ-সূরাতে এসেছে। আরও এসেছে পর্দার মতো গুরুতৃপূর্ণ আইন। উম্মুল মুমিনীনদের জন্য কিছু দিক-নির্দেশনাও আল্লাহ এই সুরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মোট কথা, বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী এই সূরাটি ধাপে ধাপে নাধিল হয়। (দেখুন__বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৫/২৭৩)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।