Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১১০ এক-ঘজরে কুরআন। চি সপ যারা আল্লাহর পয়গামকে সতা বলে মানে. তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ এই সূরার ১৬ নং আয়াতে বলেন, “(রাতের একপর্যায়ে) যাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, যারা নিজেদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে. আর আমি যেসব জীবিকা দিয়েছি সেখান থেকে যারা দান করে।” এখান থেকে একটি বিষয় পরিষ্কার--আল্লাহ ও তাঁর বাণীকে সত্য হিসেবে মানলে, আমাকে তিনটি কাজ করতে হবে : (১) রাতের একটা অংশে নিজের পিঠটাকে বিছানা থেকে আলাদা করতে হবে। দাঁড়িয়ে যেতে হবে রবের সামনে । (২) এবার রবকে ডাকবার পালা । তবে সেই ডাকা সাধারণ কোনো ডাকা নয়। আল্লাহর শাস্তির ভয় আর তাঁর রহমতের আশা নিয়ে তাঁকে ডাকতে হবে। (৩) তিনি যেসব সম্পদ আমাকে দিয়েছেন, সেখান থেকে সাধ্যমতো দান করতে হবে। এই কাজগুলো ঈমান-আনার দাবির প্রমাণ। তাই এই বিষয়টির ওপর গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। (দেখুন_তিরমিযি, ২৫২৭: ইবনু খুযাইমা. আস-সহীহ, ২১৩৭) $. যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এ-সূরার ২১ নং (অনুশোচনা করে) ফিরে আসে ।” এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা-ভাবনার সুযোগ আছে। এখানে 'বড় শাস্তি' বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন। আর 'ছোট শাস্তি' অর্থ দুনিয়ার বিবিধ দুঃখ-যন্ত্রণা। কঠিন রোগ, ভয়াবহ দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, মহামারি, দুর্ভিক্ষ ইত্যাদি এমন 'ছোট শাস্তি'-র উদাহরণ। আল্লাহ্‌র পক্ষ থেকে এসব পাঠানো হয়, যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায়। দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকেই একেবারে পরম ৷ | ূ আনন্দে রাখেননি । কারণ, এতে মানুষ এ ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে, তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই, যা তার কোনো ক্ষতি করতে পারে। তাই তিনি এসব বিপদাপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান-_বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেকে শুধরে নেয়। (দেখুন- ইবনু কাসীর, তাফসীর, ৬১৪৮: সা'লাবি, তাফসীর, ২১/২৯৮) ৩ আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কয়েকজনকে নেতা বানিয়েছিলেন। কারণ হিসেবে তাদের দুইটা গুণের কথা উল্লেখ করেছেন। গুণ-দুটি দেখুন এই সূরার ২৪ নং আয়াতে-_“তারা ধৈর্যধারণ করায় এবং আমার বার্তাগুলোর ওপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখায়, আমি তাদের মধ্যে (আরও) কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম, যারা আমার নির্দেশ-অনুযায়ী (গণমানুষকে) পথ দেখিয়েছে।” যারা মানুষকে পথ দেখাতে চান, ওপরের আয়াতটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিকনির্দেশনা। আয়াতে গুণ দুইটির প্রথমটি হলো ধৈর্য ধারণ- আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা । আরেকটি গুণ হলো- আল্লাহর পাঠানো-বার্তা অর্থাৎ কুরআনের ওপর অগাধ বিশ্বাস রাখা, সব রকম দ্বিধা-সন্দেহ থেকে দূরে থাকা । কেউ যদি এই দুটি গুণ নিজের মধ্যে ধারণ না করেই নেতৃত্বের আসনে বসে যায়, তবে সে নিজেও পথ হারাবে, অন্যকেও টেনে নেবে ভুল পথে। (দেখুন-_হাকিম, আল-মুসতাদরাক, ৩৬৬৬; বাইহাকি, শুআবুল ঈমান, ৯৭১৭)

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।