রি কদ স্তত্ধভাবে পড়ী তাজবীদ সহকারে শুদ্ধভাবে এবং অর্থ বুঝে তিলাওয়াত করা। উচ্চারণে ভুল হলে অর্থ বিকৃত হতে পারে. তাই সতর্ক থাকা জরুরি। ঘবীরে ধীরে পড়া কুরআন ধীরে ধীরে, সুন্দর সুরে এবং মনোযোগ সহকারে তিলাওয়াত করা। (দেখুন-_সূরা মুযযান্মিল। ৭৩:৪) বিনয় ও ভীতি সহকারে পড়া জাহান্নামের আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং জান্নাতের আয়াত পড়লে জান্নাত কামনা করা। কুরআন দেখে পড়া মুখস্থ জানলেও কুরআনের মুসহাফ দেখে তিলাওয়াত করা বরকতময় এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং দৃষ্টিশক্তি প্রখর হয়। 'অন্য কাজে ব্যস্ত না থাকা তিলাওয়াতের সময় একাগ্রচিত্ত হওয়া। অপ্রয়োজনীয় কথা বলা বা তিলাওয়াতের মধ্যে মনোযোগের বিদ্ন ঘটানো থেকে বিরত থাকা। কুরআন তিলাওয়াতের সময় স্থির থাকা দাঁড়িয়ে, হাটতে হাঁটতে বা ব্যস্ত অবস্থায় তিলাওয়াত না করা; বরং স্থির হয়ে বসে তিলাওয়াত করা উত্তম। নিরিবিলি পরিবেশে তিলাওয়াত করা এমন পরিবেশে তিলাওয়াত করা, যেখানে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম। তিলাওয়াতের পর দুআ করা তিলাওয়াত শেষে আল্লাহর প্রশংসা করা এবং তাঁর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা। এগুলো ছাড়াও কুরআনের প্রতি সম্মান দেখিয়ে পৃষ্ঠাগ্ডলো পরিষ্কার রাখা এবং পড়া শেষ হলে সঠিকভাবে গুছিয়ে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ । 8. কুরআনের ওপর আমল করা কুরআনের সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর ওপর আমল করা। কুরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, রর 91466525554 ৮১১০০ 9 45৪ ২9 49১3 3586105৬১৬৪ ৩৩৮ ৯:০০) “যে আমার দিক-নির্দেশনা অনুসরণ করবে, সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, দুরবস্থায়ও পড়বে না। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামাতের দিন তাকে ওঠাব অন্ধ করে।” (সূরা ত্ব-হা, ২০:১২৩) কুরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। আমরা যদি সেগুলো অনুযায়ী আমাদের আচার-আচরণ, লেনদেন, ইবাদাত-বন্দেগি এবং সামাজিক দায়িত্বগুলো পালন করি, তবে কুরআনের সঙ্গে আমাদের সম্পর্কও দৃঢ় হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, ইন শা আল্লাহ।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।