Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে-জমিন মরে যাওয়ার পর আল্লাহ তাআলা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণসঞ্ার করেন, ঠিক সেভাবেই মৃত মানুষগুলোর মাঝে আল্লাহ আবার মানুষের মধ্যে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সূরাটি নাধিল হয়েছে। মক্কার মুশরিকরা রাসূল ঞ্-এর দাওয়াত নিয়ে খুব হাসি-ঠাট্টা করত। 'নবিজির ব্যাপারে তারা বলত--“এই লোক অদ্ভুত সব কথা বলে। আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড়গোড় মিশে যাবার পর নাকি আমরা আবার জীবিত হব! আমাদের নাকি হিসেব-নিকেশ হবে। কখনো সে বলে জান্নাত-জাহান্নাম আছে। আবার বলে আমাদের মূর্তি-প্রতিমা নাকি কিছু নয়, বরং এক আল্লাহর উপাসনা করতে হবে! আরও বলে, সে নাকি আল্লাহর নবি, আকাশ থেকে তার কাছে ওহি আসে! কী সব অদ্ভুত কথাবার্তা” তাদের এসব সংশয়-সন্দেহ দূর করাই এই সূরার উদ্দেশ্য। এ-সুরাতে তাদেরকে আল্লাহ তাঁর সৃষ্টিগৎ দেখতে বলেছেন। সেগুলো নিয়ে ভাবতে বলেছেন। কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন-_যা দেখে একজন মানুষ আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে। আল্লাহ বুঝিয়ে বললেন, আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে, তাদের পোড়ো বাড়ি-ঘরগুলো তোমরা দেখতে পারো। তোমরা তো ব্যবসাপাতি করতে সেসব পথ দিয়েই যাতায়াত করো। ওগুলোর দিকে তাকিয়ে দেখো, কী পরিণতি হলো তাদের! তোমরাও যদি আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হও, আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও, তা হলে তোমাদের জন্যও কিন্তু ওই একই পরিণতি অপেক্ষা করছে! (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাষমুদ দুরার, ১৫/২২২)

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।