Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

একটা সমাজকে আল্লাহ কখন ধ্বংস করে দেন বলতে পারবেন? পটার না সয়লাব হয়ে যায়, সামষ্টিকভাবে পুরো সমাজের মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, ঠিক তখনই ঘটে এমন ঘটনা । তো, কীভাবে পুরো সমাজ গুনাহের আঁধারে ছেয়ে যায়? সেখানে কি কোনো ভালো মানুষ থাকে না? হ্যাঁ, ভালো মানুষ থাকে। কিন্তু এই ভালো মান্ষগুলো থাকে নিজ নিজ ইবাদাতে মশগুল। দিনভর রোযা রাখে, রাতভর আল্লাহর সামনে সাজদায় পড়ে থাকে। কিন্তু সমাজ যে এদিকে গোল্লায় যাচ্ছে, সেই ব্যাপারে তারা উদাসীন। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে তারা কোনো ধরনের পদক্ষেপ হাতে নেয় না। আর সমাজ থেকে যখন ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ উঠে যায়, তখনই আল্লাহ সমাজটাকে ধ্বংস করে দেন। তাতে সেই এলাকায় যত বড় তাহাজ্জুদগুজার বান্দাই থাকুক না কেন। তাই ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে হবে। এই কাজ করতে গিয়ে বাধার মুখোমুখি হলে, ধৈর্য ধরতে হবে। এতে আল্লাহ; নয! | (দেখুন-_মুসলিম, ৪৯; তিরমিযি, ২১৬৮; আবু দাউদ, ৪৩৩৮; ইবনু মাজাহ, ৪০০৫) রিফ্লেকশনস / তাদাব্বুর :: বর্তমানে বিনোদনের কত যে পন্থা, তার কোনো ইয়ন্তা নেই। ফেসবুকিং, শর্টস্‌, রিলস-_-আজকালকার বিনোদনের উৎস! অথচ এগুলো মানুষের শুধু সময়ই নষ্ট করে না; বরং দ্বীন থেকেও দূরে সরিয়ে রাখে । আর এগুলোতে আছে অশ্লীলতার ছড়াছড়ি। এই ধরনের জঘন্য মানুষ রাসূল কুট-এর যুগেও ছিল। পয়সা খরচ করে তারা গান-বাজনা আর গায়িকা কিনে আনত। তাদের উদ্দেশ্য ছিল এসবের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া । আল্লাহর বিধান নিয়ে হাসি-তামাশা করা। তাদের ব্যাপারে এ-সূরার ৬ নং আয়াতটি নাধিল হয়েছে। এই আয়াতটির সাথে বর্তমান স্যোশাল মিডিয়ার অবস্থাকে মেলান। খুব একটা পার্থক্য পাওয়া যাবে না। এই রসালো বিনোদনের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ। আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং তা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে অবাধ বিনোদনের মুখে লাগাম পরাতে হবে। পবিত্র ও নির্মল জীবনযাপন করতে হবে আল্লাহর বিধান মেনে। (দেখুন-_বুখারি, ৯, ৬১১৭; মুসলিম, ৩৫) 0. “স্মরণ করো, যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, “ছেলে আমার, তুমি আল্লাহর সঙ্গে শির্ক করো না, নিঃসন্দেহে শির্ক এক মহা অন্যায়।” এ-সুরার ১৩ নং আয়াত। বাবাদের জন্য এই আয়াত থেকে তাদাব্বুর করার এবং শেখার বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। লুকমান ৪৪ তার ছেলেকে আন্তরিকভাবে উপদেশ দিয়েছেন। সেগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে, প্রায় ৩০০০ বছর আগের উপদেশ-মালা হুবহু কুরআনে তুলে ধরেছেন। বর্তমান সময়ে সেগুলো এখনো সমানভাবে প্রাসঙ্গিক। সুতরাং প্রত্যেক বাবার উচিত-_লুকমান হ্র& যেভাবে তাঁর ঘটানো। এভাবে ছোটবেলা থেকেই সন্তানকে উপদেশ দিয়ে দ্বীন মেনে চলার অনুপ্রেরণা জোগাতে হবে। তবেই তো বড় হয়ে তারা হবে সুসন্তান। অন্যথায় আল্লাহর হক যেমন নষ্ট করবে, মা-বাবাকেও কষ্ট দেবে। তাই সন্তানকে উপদেশ দেওয়ার বিষয়টাকে ছোট করে দেখার সুযোগ নেই। (দেখুন-আবু দাউদ, ৪১৫; তিরমিযি, ১৯৫২)

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।