| ] | ] মানব ইতিহাসের প্রতিটি যুগই কোনো-না-কোনো দিক দিয়ে সেরা। যেমন আমরা বর্তমান যুগকে বলে থাকি তথ্য-প্রযুক্তির যুগ। এইতো সেদিনও আমরা বলতাম-এটা বিজ্ঞানের যুগ। ঠিক তেমনি রাসূল ঞ-এর সময়ে আরবে চলছিল সাহিত্যের যুগ। রসে-ভরা কবিতা কিংবা ভাবে-আঁটা কাব্য-সবই ছিল তখন। এখনকার সময়ে সাহিত্যের কনটেক্স্ট-এ রবীন্দ্র-নজরুলের উপমা-উদাহরণ দেওয়া হয়। আর তখনকার সময়ে আরবে দেওয়া হতো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি লুকমান-এর উপমা-উদাহরণ। সেটি এমন এক সময়, যখন কাফিররা আল্লাহর রাসূলকে বারবার ফিরিয়ে দিচ্ছে। কোনোভাবেই তারা এক আল্লাহর দিকে ফিরে আসবে না। বরং পড়ে থাকবে নিজীব কিছু মূর্তি নিয়ে। শির্ক তাদের রন্ধে রন্ধে ছড়ানো । এমন পরিস্থিতিতে আল্লাহ নাধিল করলেন সূরা লুকমান; টেনে আনলেন তাদের পরিচিত লুকমান হাকীমের প্রসঙ্গ। তাদের সামনে তুলে ধরলেন লুকমান হাকীমের কিছু বক্তব্য। তিনি তার পুত্রকে কিছু উপদেশ দেখো তার নিজের কথা কী ছিল, সে নিজে কোন আকীদা-বিশ্বাস লালন করত, কোন নৈতিকতার শিক্ষা দিত। তা হলেই তো তোমাদের চোখ খুলে যাবে৷ ফলে বাপ-দাদাদের অন্ধ অনুসরণ ছেড়ে এক আল্লাহর ইবাদাত করতে পারবে। (দেখুন-__বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৫/১৪০: তাফহীমুল কুরআন, ১১/১০৬)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।