Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিটি মানুষকে আল্লাহ 'ফিতরাত' দিয়ে সৃষ্টি করেছেন। 'ফিতরাত' হলো “সহজাত বৈশিষ্ট্য" । এই বৈশিষ্ট্য নিয়েই আমরা দুনিয়াতে আসি মানুষের ফিতরাত হলো- ইসলামকে সে নিজের জীবনাদর্শ হিসেবে মেনে নেবে। কিন্তু তার পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিতরাত নষ্ট করে ফেলে। ফলে সেই মানুষটা হারিয়ে ফেলে তার সত্যিকারের পরিচয় । এই সূরার ৩০ নং আয়াতে আল্লাহ বলেন-_“সুতরাং সকল জীবনাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর আনুগত্যে পুরোপুরি আত্মনিয়োগ করো; আল্লাহর (কাছে আত্মসমর্পণ করার) এই বৈশিষ্টা আঁকড়ে ধরো, যে-বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন; আল্লাহর সৃষ্টি(র এই বৈশিষ্ট্য) বদলে ফেলো না; এটাই সঠিক জীবনাদর্শ, কিন্তু বেশিরভাগ মানুষ (তা) জানে না ।” তাই মুসলিম-অমুসলিম প্রতিটি মানুষের উচিত--এই আয়াতটি নিয়ে চিন্তার দুয়ার উন্মোচিত করা । নিজেদের শেকড়ের সন্ধান করা। সি ১৩৫৮; মুসলিম, ২৬৫৮) ৬ এই সূরার ৭ নং আয়াতে তার ররর জানে কেবল দুনিয়ার জীবনের বাইরের দিকটা, পরকাল সম্পর্কে তারা ভীষণ উদাসীন।” বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করলে খুব আশ্চর্যজনক একটা পরিস্থিতি সামনে আসে। দুনিয়ার বিষয়-আশয়ে মানুষের চমৎকার মেধা । তাদের আবিষ্কার পুরো বিশ্বকে চমকে দেয়। অথচ এই মানুষগ্তলোই আবার ছ্বীনের ক্ষেত্রে সবচেয়ে বোকা, পরকাল সম্পর্কে একেবারে আলাভোলা! নিজেদের শেষ পরিণতি কী হবে, তারা যেন কিছুই বোঝে না। দুনিয়া ও আখিরাত-_দুটো বিষয়ে তাদের চিন্তায় কত বৈপরীত্য! জীবন-শেষে এই তথাকথিত 'বুদ্ধিমান' মানুষগ্তলোই নিজেদেরকে সবচেয়ে বড় মূর্খ হিসেবে খুঁজে পাবে। কারণ, পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে তুললেও, এরা নিজেরা পড়ে থাকে গুমোট অন্ধকারে । আপন রবকে না চেনাটাই তো সবচেয়ে বড় মূর্খতা। পপ পাশ শশা শশশাটিপীপশী শশী (দেখুন-তিরমিযি, ২৪৫৯; ইবনু মাজাহ, ৪২৬০) সূরাটিতে বর্ণিত আল্লাহর অনেকগুলো নিদর্শনের মাঝে একটি হলো-_“তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, যাতে তাদের কাছে প্রশান্তি পেতে পারো ।” পুরুষ জাতির প্রশান্তির উৎস হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন নারী জাতি। এটি একটি বিজ্ঞানময় ্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় আজ অবধি মানব-বংশধারা, তাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে রয়েছে। যদি নারী-পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই অস্থিরতাটুকু না থাকত, তা হলে হয়তো ছাগল-ভেড়ার মতো মানুষের বংশধারাও এগিয়ে যেত। কিন্তু সভ্যতা সৃষ্টির কোনো উপায় থাকত না। আল্লাহ নিজের জ্ঞান ও প্রত্ঞা অনুসারে পুরুষ ও নারীর মাঝে এমন চাহিদা, তৃষা ও অস্থিরতা সৃষ্টি করে রেখেছেন যে--তারা উভয়ে একসাথে মিলেমিশে না থাকলে, সুখ-শান্তি লাভ করতে পারে না। সমগ্র প্রাণীজগতের মধ্যে কেবল মানুষই সভ্যতা-সংস্কৃতির কারিগর হতে পেরেছে শুধু এই বৈশিষ্ট্যের কারণে। (দেখুন_মুসলিম, ১৪৬৭; ইবনু হিব্বান, ৪০৩২)

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।