50810108557 587535421858 “এটি বরকতময় কিতাব, যা আমি তোমার কাছে নাধিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তাভাবনা করে এবং বিবেকবান লোকেরা (সেগুলো) স্মরণ রাখে।” (সূরা সোয়াদ, ৩৮:২৯) আল্লাহ তাআলা আরও বলেছেন, 03695748055 903545 3656 88654 “তারা কি কুরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারও কাছ থেকে আসত, তা হলে তারা এর মধ্যে পরস্পর-বিরোধী অনেক বিষয় দেখতে পেত।” (সূরা নিসা, ৪:৮২) সুতরাং কুরআনের আয়াতগুলো নিয়ে আমাদেরকে তাদাব্বুর ও গভীর চিন্তা-ভাবনা করতে হবে। কুরআন বোঝার জন্য তাফসীর অধ্যয়ন করতে হবে। প্রত্যেক আয়াতের পেছনে যে মহান শিক্ষা, নির্দেশনা ও হিকমত লুকিয়ে আছে, সেগুলো জানতে হবে। তাহলে কুরআনের সাথে আমাদের ঘুণে-ধরা সম্পর্ক মজবুত হবে, ইন শা আল্লাহ। ২. তিলাওয়াত করা এবং মুখস্থ করা_____________ কুরআন তিলাওয়াত করা একটি ইবাদাত। এর প্রতিটি হরফের জন্য আল্লাহ তাআলা আমাদের নেকি দেন। আবদুল্লাহ ইবনু মাসউদ ৬ থেকে বর্ণিত, নবি ্ বলেছেন: 972444085৯8 অর্ড ড৬৮৬ “যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পড়বে, তার জন্য একটি সাওয়াব রয়েছে। আর প্রতিটি সাওয়াব দশগুণ বৃদ্ধি করা হবে।” (তিরমিযি, ২৯১০) তিলাওয়াতের পাশাপাশি কুরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করাও গুরুত্বপূর্ণ। এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কুরআনের আলোকে পথচলার জন্য সহায়ক। ৩. তিলাওয়াতের সময় আদব মেনে চলা____________- কুরআন তিলাওয়াতের সময় কিছু বিশেষ আদব বা শিষ্টাচার রয়েছে, যা পালন করলে তিলাওয়াত অধিকতর ফজিলতপূর্ণ ও হৃদয়গ্রাহী হয়। কুরআন তিলাওয়াতের কিছু আদব উল্লেখ করা হলো: পবিব্র থাকা তিলাওয়াত করার আগে ওজু করা। শরীর, পোশাক ও তিলাওয়াতের স্থান পরিষ্কার রাখা। নাপাক অবস্থায় তিলাওয়াত থেকে বিরত থাকা। কিবলামুখী হওয়া কুরআন তিলাওয়াতের সময় কিবলামুখী হয়ে বসা উত্তম। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তিলাওয়াত শুরু করার আগে 'আউষু বিল্লাহি মিনাশ শাইতানির রজীম' পড়া । দিনরাত বিসমিল্লাহ বলা প্রত্যেক সূরা শুরুর আগে “বিসমিল্লাহির রহমানির রহীম' বলা। তবে সূরা তাওবা এর ব্যতিক্রম ।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।