স এক-নজরে কৃরআন ১ বাবা-মা । আল্লাহ তাআলার পক্ষ থেকে কী দারুণ নিয়ামাত! সন্তানকে জন্ম দেওয়া, প্নেহ-ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা. সকল ধরনের বিপদাপদ থেকে তাকে বাঁচিয়ে রাখখার চেষ্টা করা--কী না করেন তারা! তাই তো এই বাবা-মা'কে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা । সন্তানকে আদেশ দিলেন-'খবরদার! কখনো বাবা-মা'র অবাধ্য হবে না। তাদের খেদমত করতে একটুও কমতি করবে না। তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে। কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে, তাঁর সঙ্গে কাউকে শরীক করতে বলে, তা হলে আর তাদের কথা শোনা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে, সেই হুকুম পালন করার প্রয়োজন নেই।" দাড়ি ছাটানোর জন্য তারা উঠেপড়ে লেগেছে? এই ক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন, বাবা, এই কাজ করলে আল্লাহ আমার ওপর রাগ করবেন। দয়া করে এটা করতে বলবেন না। আমি এটা করতে পারব না। এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন। এক সময় আল্লাহ তাদের মনও পরিবর্তন করে দেবেন চাইলে। এ-সূরার ৮ নং আয়াতে আল্লাহ তাআলা এরকমই আদেশ দিয়েছেন। তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত। (দেখুন- আহমাদ, আল-মুসনাদ, ১৯৯০৪; বাযযার, আল-মুসনাদ, ৩৫১১) 3 "সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা তালাশ করো।” ১৭ নং আয়াতের 'জীবিকা তালাশ করো' আদেশ থেকে স্পষ্ট হয় যে, জীবিকা আপনা-আপনিই চলে আসবে না। এর তালাশে নামতে হবে। আল্লাহ তাআলার ভান্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় হলো- চেষ্টা-পরিশ্রম; তাঁর কাছে চাওয়া এবং তাঁর ইবাদাত-বন্দেগি ঠিকমতো আদায় করা। এ ছাড়া দুনিয়াবি উপায়-উপকরণকে কাজে লাগাতে হবে। কেউ অলসতা ও গড়িমসি করে দিন পার করবে । আর ভাববে, “আমি আল্লাহর ওপর তাওয়াকুল করলাম। তিনিই আমাকে দেবেন" এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয়। কারণ, তিনি জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন। তাই বসে থাকার সুযোগ নেই। (দেখুন-__বুখারি, ১৪৮০, ৬৩৬৭; মুসলিম, ১০৪২, ২৬৬৪) ৬ “তোমরা (তাঁর) নাগালের বাইরে যেতে পারবে না-না জমিনে, আর না আকাশে” মানুষের দৌড় কতটুকু, আর আল্লাহর ক্ষমতার পরিধি কত বিশাল; ২২ নং আয়াতটি থেকে তা টের পাওয়া যায়। আল্লাহর আদেশে জমিন ধসে যায়, আকাশ থেকে শিল পড়ে, বজ নামে। মানুষ কি এমন কোথাও পালিয়ে যাবার সক্ষমতা রাখে, যেখানে তার পায়ের নিচে জমিন থাকবে না, কিংবা মাথার ওপর বিশাল আকাশটা থাকবে না? উত্তর সবার-ই জানা-_না, কন্মিনকালেও নয়। তা হলে মানুষ কেন আল্লাহর কাছে নতি স্বীকার করবে না! মানুষ তো অন্যান্য প্রাণীর মতো নয় যে, শুধু খাওয়া আর ঘুম ছাড়া তার আর কিছুই করার নেই। মানুষ সৃষ্টির সেরা। তাই তার কাজও হওয়া উচিত সবচেয়ে সেরা । আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তাঁর সামনে মাথা নুইয়ে দেওয়াই হবে-_সেরা সৃষ্টির সেরা কাজ। (দেখুন-_সূরা যারিয়াত, ৫১:৫৬ বুখারি, ১৩৯৬, ১৩৯৭; তাবারানি, ৫০০)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।