Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

; ৬৭১ তু ' এক-নজারে করআন; (€ট সূরার শুরু-শেষ সম্পর্ক ধরেই সূরা আনকাবুত শুরু করা হয়েছে যে, 4 মু মানুষকে পরীক্ষা করা আল্লাহ তাআলার (1 কাফিরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে। আর না করেই-বা উপায় কী! স্বয়ং ইবলিস যাদের গুরু, তারা তো এমন হবেই। মাক্কি যুগে কাফিররা যখন দেখল- লোভ বা ভয় দেখিয়ে, কঠিন মারধোর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা “ইমোশনের ডালা' নিয়ে হাজির! “তোমাদের কুরআনেই তো বলেছে-_বাপ-মায়ের কথা শুনতে। কখনোই তাদের অবাধ্য না-হতে। আমি তোমার মা বলছি, আমি তোমার বাবা বলছি-_ঈমান ছেড়ে দাও বাবা । কথা না-শুনলে তোমার কাজটা ঈমান-বিরোধী হবে নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগল-_“বাবারা! ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায়-দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ যদি তোমাদেরকে ধরেন, তা হলে আমরা বলব-_ খোদা, ওদের কোনো দোষ নেই। আমরাই ওদেরকে বাধ্য করেছি। ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন।' কুরআনের এ-সুরাতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাধিল করা হয়েছে। ওদের এসব হঠকারিতা ও গোপন ফন্দির ভয়াবহ পরিণাম বর্ণনা করা হয়েছে। তা ছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছে, তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে । আর একেবারেই না পারলে, দেশ ছেড়ে হিজরত করতে বলা হয়েছে; তবুও কোনোভাবে ঈমান ছাড়া যাবে না। কারণ এর যে শাস্তি, তা বহন করার ক্ষমতা কারোর-ই নেই। (দেখুন-__বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৪/৩৮৪; তাফহীমুল কুরআন, ১১/১)

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।