Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কোনো দেশের শাসক হলো সেই দেশের প্রধান ব্যক্তি। দেশ ও জাতির মাথা । তো এই মাথা যদি অচল হয় বা উলটো পথে চলে, তখন গণমানুষের যাবার কোনো জায়গা থাকে না। আবার সেই শাসক যদি নিজেকেই 'রব' দাবি করে বসে! তা হলে তো কোনো কথাই নেই। ফিরআউন ছিল তেমনই এক শাসক। মুসা * তার কাছে দাওয়াত নিয়ে যান। এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিতে বলেন। কিন্তু সে অহংকার দেখিয়ে হামানকে নির্দেশ দেয়-_'হামান, তুমি আমার জন্য একটা সুউচ্চ প্রাসাদ বানাও । যাতে সেখানে উঠে আমি মুসার খোদাকে দেখে নিতে পারি! আমার দৃঢ় বিশ্বাস_সে মিথ্যাবাদী ।' ক্ষমতার দস্তে মানুষ কতটা অন্ধ হতে পারে! আজকাল যে দেশে-দেশে বিভিন্ন জাতির মাঝে এমন ফিরআউন নেই, এমনটি বলা কিন্তু অসম্ভব। এদেরকেও দেখবেন- ক্ষমতার জোশে স্থির থাকতে পারে না। কাকে কী করবে, কী বলবে কোনো হুঁশ থাকে না। ফিরআউনের অহংকার ও তার পরিণতি সারা দুনিয়ার শাসকদের জন্য কেইস-স্টাডি। (দেখুন- বুখারি, ৩৪৮৫; মুসলিম, ৯১, ২০৮৫) এই সূরার প্রথম ১৩টি আয়াত পড়লে চমকে উঠতে হয়। সদ্য জন্ম-নেওয়া একটা শিশু। চারিদিকে তার বিপদের হাতছানি। সেই সময়ে তার মায়ের কাছে আদেশ এল-ওকে নদীতে ভাসিয়ে দাও। আর আল্লাহর আদেশে মা-ও সঙ্গে সঙ্গে তা-ই করলেন। ছেলের জীবন নিয়ে শঙ্কিত হলেন না। শিশুটি ভাসতে ভাসতে গিয়ে উপস্থিত হলো ফিরআউনের ঘাটলায়, যে কিনা এই ধরনের ছেলে শিশু জন্ম নেওয়া-মাত্রই হত্যার হুকুম জারি করেছে। অথচ আল্লাহর ইচ্ছায় এই শিশুটির কোনো ক্ষতি সে করতে পারল না। বরং তার ঘরেই শিশুটিকে লালন-পালনের জন্য রেখে দিতে হলো । ওদিকে এই শিশুটি কোনো ধাত্রীর দুধ গ্রহণ করছে না। বাধ্য হয়ে তার মাকেই দুধ মা হিসেবে নিয়োগ দিতে হলো। অথচ ফিরআউন জানতেই পারল না, কোথা দিয়ে কী হতে চলেছে। এই শিশুটি কে ছিল, নিশ্চয় ধরতে পেরেছেন! হ্যাঁ, মুসা ভ্র। ভেবে দেখুন, কতটা নিখুত পরিকল্পনা আমার রবের! কতগুলো ধাপ পার হয়ে মুসা *-কে নবি হিসেবে গড়ে উঠতে হয়েছে । আর সেই ধাপগুলো আল্লাহ তাঁর জন্য কতটা সহজ করে দিলেন। তাই, জীবনের যেকোনো কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। মুসা ৮-এর এই ঘটনাটি হৃদয়ে ধারণ করতে হবে। এতে করে জীবনের প্রতি কখনো হতাশা কাজ করবে না। আজকাল তো হতাশা আমাদের পিছু ছাড়ে না কিছুতেই। কিন্তু আপনি যদি একটিবার আল্লাহর ওপর পুরোপুরিভাবে তাওয়াুল করতে পারেন, তা হলে তিনিই আপনাকে পথ দেখাবেন_তা যতটা আঁধারেই ছেয়ে থাকুক সে-পথ। (দেখুন-তিরমিযি, ২৩৪৪; ইবনু মাজাহ, ৪১৬৪)

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।