কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে, আমরা তত শক্তিশালী হব। ভালো মানুষ হব। তখন আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্কও হবে সুমধুর । আল্লাহর রঙে রঙিন হবে আমাদের পুরো জীবন। কিন্তু দুঃখের বিষয় হলো. কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বললেই চলে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়। অথচ কুরআন পড়ার সময় হয় না আমাদের। আসলে আমরা কুরআনের মূল্যই বুঝি না! অথচ আল্লাহর রাসূল ঞ& অত্যন্ত গুরুত্ব দিয়ে কুরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন। নিচের হাদীসগুলো খেয়াল করুন_ নবি ঞ& বলেছেন, 50059548146 15505855206 ৫ “সৃষ্টিকুলের ওপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন, সকল কথার ওপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন।” (তিরমিযি ২৯২৬) ০2৮12650491 58001865 ৫ “আল্লাহ এ-কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটাবেন, আর এরই ভিত্তিতে অন্যদের পতন ঘটাবেন।” (মুসলিম ৯৯৬) ৩5 ৯145 7585 31 45 ৩৫ ৫9০5 505 7)9901৯44 “কুরআনকে-সঙ্গ-দেওয়া ব্যক্তিকে বলা হবে, 'পড়ো আর ওপরে ওঠো। দুনিয়ায় তুমি যেভাবে ধীরস্থিরভাবে তিলাওয়াত করতে, সেভাবে তিলাওয়াত করো। তুমি সর্বশেষ যে-আয়াত পাঠ করবে, সেখানেই হবে তোমার ঠিকানা ।'” (আবু দাউদ ১৪৬৪) তাই কুরআনকে বানাতে হবে আমাদের সবচেয়ে আপন। ফিকে হয়ে যাওয়া-সম্পর্ককে করতে হবে সতেজ। কুরআনের সঙ্গে আমাদের নড়বড়ে সম্পর্ককে কীভাবে আরও মজবুত করা যায়, সে ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করছি। এগুলো মেনে চললে কুরআন আমাদের হৃদয়ে জায়গা করে নেবে, ইন শা আল্লাহ। ১. কুরআনকে জানা ও তাদাবুর করা____ _____ ______ প্রথমত, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কুরআনকে জানতে হবে। কুরআন বোঝার প্রতি মনোযোগী হতে হবে। কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, টি ০
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।