Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ঠা 1 এক-ন জরে ধু আশ ] রে ২ ২ টি : টু 4 ১ সাবার রানির কাছে সুলাইমান ৬ চিঠি পাঠালেন। খুবই সংক্ষিপ্ত সেই চিঠির কথা--“পরম করুণাময়. বিশেষ দয়ালু আল্লাহর নামে। তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ো না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো ।” ব্যস! চিঠি পেয়েই রানি তার মন্ত্রী-পরিষদ নিয়ে বৈঠকে বসে পড়লেন। সভার সদস্যরা উসকে দিতে লাগল- আমাদের কি শক্তি-সামর্ঘ্যে কম আছে? আত্মসমর্পণ করতে বললেই হলো! রানি কিন্তু উসকানিতে কান দিলেন না। বরং লোক পাঠিয়ে দিলেন সুলাইমান ৪-এর কাছে। সাথে দিলেন অনেক উপহার-উপটৌকন। সেই উপহার পেয়ে নবি সুলাইমান কী বলেছিলেন জানেন? “তোমরা আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা তোমাদের সম্পদের চেয়ে ঢের উত্তম।' সুলাইমান হ্৯-এর এই একটি কথাই আমাদের বর্তমান দাঈদের জন্য ভাবনার খোরাক জোগাবে। আমরাও আল্লাহর পথে ডাকতে গিয়ে বা কোনো অন্যায় কাজে বাধা দিতে গিয়ে 'হাদিয়া-তোহফার' লোভে যেন আপস করে না-বসি; অ হলে আল্লাহর সাহায্য থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে। (দেখুন-আহমাদ, আল-মুসনাদ, ২১৪১৫; বাযযার, আল-মুসনাদ, ৩৯৬৬) হুদহুদ পাখিকে সুলাইমান ৪ একবার খুঁজে পেলেন না। ফলে ঘোষণা করলেন-_“সে কি অনুপস্থিত! তা হলে তো আমি একে চরম শাস্তি দেবো, অথবা জবাই করে ফেলব, যদি-না সে আমার কাছে (তার অনুপস্থিতির) স্পষ্ট কৈফিয়ত হাজির করে এরপরের ঘটনা এ-সূরার ২২ নং আয়াতে উল্লেখ করা হয়েছে: “কিছুক্ষণ যেতে-না-যেতেই সেটি অর্থাৎ হুদহুদ এসে) বলল, 'আমি এমন একটা বিষয় ভালোভাবে জেনে এসেছি, যা আপনার ভালোভাবে জানা নেই।” দেখুন_হুদহুদ পাখি এমন একটা বিষয় জানে, যেটা সুলাইমান &্» জানেন না। এখান থেকে তাদাব্বুরের বিষয় হলো, কখনো কখনো ছোট কিছুর মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়, যা বড় ও শক্তিশালী কারও মাধ্যমে হয় না। তাই ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না। এতে অহংকার প্রকাশ পায়। সুলাইমান গল» কিন্তু হদহুদের কথা শুনেছিলেন এবং সে অনুযায়ী পদক্ষেপও নিয়েছিলেন। আপনার জীবন-পথেও এমন অনেককে পাবেন, দেখতে-শুনতে ছোট হলেও তারা খুব কাজের মানুষ_তাদেরকে দূরে ঠেলে দেবেন না। তাদের থেকেও উপকৃত হওয়ার চেষ্টা করুন। কারণ, আল্লাহর সৃষ্টির কেউ-ই ছোট নয়! প্রত্যেকেরই বিশেষ গুরুত্ব আছে। (দেখুন-_মুসলিম, ২৫৬৪, ২৬২২)

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।