Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১২ এক-নজরে কুরআন, _ ৫৯সুরার শুরু-শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে কুরআন ও কৃরআনের হিদায়াত সম্পর্কে বর্ণনা দিয়ে। আবার রর শেষও হয়েছে এর মাধ্যমেই : গু “আর আমি কুরআন পাঠ ষ্ঠ করে শোনাই। সুতরাং যে গুণাবলি বর্ণনা করা হয়েছে, “যারা ঈমান ঘা সঠিক পথে চলে, সে তার আনে, ভালো কাজগুলো করে, আল্লাহকে 7 নিজের কল্যাণের জন্যই বেশি করে স্মরণ রাখে...।” একইভাবে সঠিক পথে চলে; আর যে উ ভুল পথ বেছে নেয়, (তাকে) বলে দাও, 'আমি একজন কুরআন থেকে লাভবান হওয়া ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে, যারা একে সত্য বলে মেনে নেয়। তারপর নিজেদের বাস্তব জীবনকে কুরআনের আলোকে সাজায় । তবে কাজটি খুব একটা সহজ নয়। এ-পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো: মানুষের মন আখিরাতকে স্বীকৃতি দিতে চায় না। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয়; বরং মনের গভীর থেকে উপলব্ধি করা। আখিরাতকে স্বীকৃতি দিলে বাঁধভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না। উদ্দাম-উচ্ছৃঙ্খল হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না। পদে পদে দাঁড়াতে হয়, ভাবতে হয়। কোন পথে যাব-_বারবার সিদ্ধান্ত নিতে হয়। অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকা যায় না। যেমনটা ডুবে ছিল ফিরআউন ও তার সাঙ্গ-পাঙ্গরা, আদ ও সামুদ জাতির লোকেরা । শত আহ্বানেও সত্যকে সত্য বলে মানেনি তারা । ফলে সমূলে ধ্বংস হয়ে গেছে। অপরদিকে সুলাইমান ৮ ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর শাসক। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীর ওপরও তাঁর শাসন ছিল। এত ক্ষমতা পেয়েও তিনি মাথা নুইয়েছেন এক আল্লাহর সামনেই । ওদিকে আরেক ক্ষমতাধর শাসক ছিলেন সাবার রানি। তার সামনেও যখন সত্য স্পষ্ট হয়ে গেল, তখন তিনি আর মিথ্যেকে আঁকড়ে ধরে থাকেননি । এ-সুরাটি নাযিল করে এসব ঘটনা তুলে ধরে, মক্কার কাফিরদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। যাতে তারাও সত্যকে মেনে নেয়। এক আল্লাহর দাসত্ব করে। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৪/১২২)

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।