একটি ছিল প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানানো, আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা। সূরাটির ১৩৬-১৩৭ নং আয়াত হতে অবাধ্য এই জাতির জবাব জানা যায়। তারা বলেছিল--“তুমি আমাদেরকে উপদেশ বিলাও, আর না-বিলাও, আমাদের কাছে দুই-ই সমান। এটা আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি (আর আমরা কেবল সেই রীতিনীতি অনুসরণ করছি)। চিন্তা করুন একবার-_নবি তাদেরকে শিরুক ও সকল অন্যায় থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন। আর তারা কীভাবে তাদের রীতিনীতিকে আঁকড়ে থাকার দৃঢ় ঘোষণা জানাল! কতটা 'এতিহ্য্রিয়' জাতি! 'এতিহ্য-প্রিয়' জাতির কথা বলতে গেলে আমাদের দেশের একটা গোষ্ঠীর কথা মনে পড়ে যায়_যারা বিজাতীয় অপ-সংস্কৃতিকে 'হাজার-বছরের-এঁতিহ্য' বলে গলাবাজি করে। এদেরকে কিছু বলতে গেলে বলবে-_দাড়ি-টুপিওয়ালা মোল্লারা হাজার বছরের সংস্কৃতির পথ রুখে দাঁড়ায়! এই আয়াতটি সেসব গলাবাজদের জন্য কেইস-স্টাডি। এরা সেই ধ্বংস-হয়ে-যাওয়া আদ-জাতির মতো আমাদেরকেও ধ্বংস করতে চায়। (দেখুন-_বাগাবি, শারহুস সুন্নাহ, ২৪৫৫) রিফ্লেকশনস / তাদাব্বুর ৩: অর্থকড়ি কিংবা প্রভাব-প্রতিপত্তি সম্মানের মাপকাঠি নয়। আল্লাহর কাছে সম্মানিত তারা_যারা সত্যিকার অর্থে তাঁর ওপর ঈমান এনেছে, তাঁকে ভয় করে চলছে। কার কী পেশা-__কে অফিসার, কে পিওন-_এগুলোর দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। তবে কাফিরদের কাছে পেশা বা দুনিয়াবি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার ১১১ নং আয়াতে নূহ &-এর জাতির লোকদের বক্তব্য জানতে পারি। “তারা নূহ আ-কে) বলে উঠল, 'আমরা কি তোমার ওপর ঈমান আনব, অথচ নিচু পেশার লোকেরাই তোমার অনুসারী?” গোঁয়ার্তুমির সীমা দেখুন! নিচু পেশার মানুষরা যার অনুসরণ করবে, তার অনুসরণ তারা করবে না! তো নবি কি তাদের দাবি মেনে নিলেন? প্রশ্নই ওঠে না। চলুন নবির জবাবটাও শুনে নিই-“সে (জবাবে) বলল, “তাদের পেশা সম্পর্কে আমি জানি না; তাদের হিসাব নেওয়ার দায়িত্ব কেবল আমার রবের। তোমরা যদি বুঝতে (যে, বৈধ নিচু পেশা দ্বীনদারিতার কোনো ক্ষতি করে না)! যারা ঈমানের পথে চলে, আমি কিছুতেই তাদেরকে তাড়িয়ে দিতে পারি না; আমি তো একজন স্পষ্ট সতর্ককারী কেবল।” তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি-(১) কোনো বৈধ পেশাকে আমরা নিচু করে দেখব না। (২) হালাল যে পেশাতেই আমরা থাকি না কেন, সেখান থেকেই আল্লাহর আনুগত্যে অটল থাকব। (৩) পেশার ভিত্তিতে আমরা মানুষের মধ্যে পার্থক্য করব না, বরং আমরা দেখব মানুষের নৈতিকতা ও আল্লাহ-ভীতি (যদিও মনের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন)। (দেখুন-_বুখারি, ২০৭২, ২০৭৪; তাবারানি, ৬৩২) 4. নূহ &-এর এমন বক্তব্যের জবাবে তাঁর জাতির লোকেরা তাঁকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল। কিন্তু এতে নবি ঘাবড়ে যাননি। বরং তাঁর মনের সকল আকুতি কেবল আল্লাহকে জানিয়েছিলেন। দ্বীনের ক্ষেত্রে এমন বাধা-বিপত্তি আসা স্বাভাবিক। তাই বলে পিছু হটা যাবে না। আল্লাহর ওপর মজবুত ভরসা রেখে সামনে এগ্ততে হবে। (দেখুন--মুনযিরি, আত-তারগীব ওয়াত তারহীব, ২/২৯২; ইবনু হিব্বান, আস-সহীহ, ৯৪২)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।